শাহবাগে মেস থেকে তরুণ চিকিৎসকের লাশ উদ্ধার

০৪ মে ২০২৬, ০৫:০৯ PM
নিহত ডা. এ বি এম আবিদ হাসান জিসান

নিহত ডা. এ বি এম আবিদ হাসান জিসান © সংগৃহীত

রাজধানীর শাহবাগের একটি মেস থেকে এ বি এম আবিদ হাসান জিসান (২৬) নামে এক তরুণ চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (৪ মে) হাবিবুল্লাহ রোডের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শাহবাগ থানা সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

ডা. আবিদ হাসান জিসান কুষ্টিয়া মেডিকেল কলেজের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ছিলেন। সম্প্রতি তিনি ইন্টার্নশিপ শেষ করে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার আহসান হাবিবের ছেলে।

নিহত আবিদের সহকর্মী হাফিজুর জানান, তিনি কয়েকজন সহকর্মীর সঙ্গে হাবিবুল্লাহ রোডের ওই বাসায় থাকতেন। তার রুমমেট দীপ্ত সিংহ দুপুরে বাসায় ফিরে তাকে অস্বাভাবিক অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেন। পরে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর আড়াইটায় তাকে মৃত ঘোষণা করেন।

তবে কী কারণে এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। মৃত্যুর আগে তিনি কোনো কিছু সেবন করেছিলেন কি না, সেটিও নিশ্চিত হওয়া যায়নি। আবিদের সহকর্মীরা আরও জানান, সকালে বাসা থেকে বের হওয়ার সময় জিসানকে তার পরিবারের সঙ্গে কথা বলতে দেখা গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ
  • ১২ অক্টোবর ২০২৬
আরও এক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
  • ১২ অক্টোবর ২০২৬
ঢাবি শিক্ষক তাসনিম সিরাজকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা
  • ১২ অক্টোবর ২০২৬
পছন্দের নারীকে বিয়েতে অসম্মতি বাবা-মার, গ্রামের বাড়িতে পাঠা…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ
  • ১২ অক্টোবর ২০২৬
হংকং সিক্সেসে বাংলাদেশ দল ঘোষণা, স্কোয়াডে সাব্বির
  • ১২ অক্টোবর ২০২৬