ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার শাস্তির দাবিতে মানববন্ধনের নেপথ্যে আওয়ামী লীগ

০৩ মে ২০২৬, ১০:০৭ PM
বাম থেকে দ্বিতীয়জন ছাত্রলীগ নেত্রী শামিমা সীমা, পঞ্চমজন সংবাদকর্মী হাসান আহমেদ

বাম থেকে দ্বিতীয়জন ছাত্রলীগ নেত্রী শামিমা সীমা, পঞ্চমজন সংবাদকর্মী হাসান আহমেদ © সংগৃহীত

রবিবার (৩ মে) অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘হিউম্যানিটারিয়ান ইউনিটি উইথ মোরালিটি (এইচইউএম)’ নামে একটি বেনামী সংগঠনের নামে রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। খোঁজ নিয়ে দেখা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রত্যক্ষ ও পরোক্ষ মদতে এই কর্মসূচি বাস্তবায়ন হয়েছে।

আয়োজকরা বলছেন, এইচইউএম আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেছেন এর যুগ্ম আহ্বায়ক শাকিল আহমেদ। এতে সংগঠনটির আহ্বায়ক হাসান আহমেদও বক্তব্য রাখেন। এ ছাড়া এতে নাট্যকর্মী এহসানুল আজিজ বাবু, এস এম কামরুজ্জামান সাগর, ব্যবসায়ী মেজবাহ আহমেদ প্রমুখ অংশগ্রহণ করেন। এ ছাড়া মানববন্ধনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীমা সীমাকেও উপস্থিত থাকতে দেখা গেছে। বাকিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এর মধ্যে সংগঠনটির আহ্বায়ক হাসান আহমেদ সংবাদকর্মী। আর এহসানুল আজিজ বাবু নাট্যকর্মী এবং এস এম কামরুজ্জামান সাগর নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের সাধারণ সম্পাদক। তারা সবাই আওয়ামীপন্থী হিসেবে পরিচিত। এহসানুল আজিজ বাবুকে বিভিন্ন সময়ে আওয়ামীপন্থী অ্যাক্টিভিস্টদের প্লাটফর্ম ‘এ টিম’-এর অনলাইন কর্মসূচিতেও দেখা গেছে। গত বছর সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

আরও পড়ুন: হামের টিকা নিয়ে মুখ খুললেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী

মানববন্ধনে হাসান আহমেদ বলেন, বাংলাদেশ দীর্ঘদিন উচ্চ টিকাদান হার নিয়ে গর্ব করত। কিন্তু ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর টিকা সংগ্রহ ব্যবস্থায় বিপর্যয় নেমে আসে। ফলে দেশ জুড়ে টিকার সংকট তৈরি হয় এবং টিকাদানের হার দ্রুত কমে যায়। একই সঙ্গে শিশুর অপুষ্টি ও দুর্বল স্বাস্থ্য ব্যবস্থা মৃত্যুর হার বাড়িয়ে দিয়েছে। অবশ্যই তৎকালীন প্রধান উপদেষ্টা ও তার স্বাস্থ্য উপদেষ্টার দায় এটি।

তিনি বলেন, চলতি বছরে মার্চের শেষ দিকে পাওয়া সরকারি তথ্য অনুযায়ী ২০২৫ সালে যোগ্য শিশুদের মাত্র ৫৯ শতাংশ হামের টিকা পেয়েছে। পরে এই তথ্য সরকারি ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এই সরকারকে ধন্যবাদ, তারা ড. ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের অথর্বতা এবং অব্যবস্থাপনাকে সামাল দেওয়ার প্রাণপণ চেষ্টা করছে।

এ সময় তিন দফা দাবি জানান তিনি। দাবিগুলো হলো— হামে মৃতদের পরিবারকে ড. ইউনূস ও নুরজাহান বেগমের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করে দিতে হবে, টিকা সংগ্রহে ব্যর্থতার দায়ে দুদকে দায়েরকৃত অভিযোগের দ্রুত তদন্ত করতে হবে এবং ড. ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমকে আইনের শাস্তির আওতায় আনতে হবে।

বার্নার্দো সিলভার কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন রদ্রি
  • ০৭ জুলাই ২০২৬
পে স্কেলের সুপারিশ কবে যাচ্ছে মন্ত্রিসভায়, জানা গেল সময়
  • ০৭ জুলাই ২০২৬
‘তোর বাবাকে মারতে চাইনি—কয়েকটা ছুরিকাঘাত করেছি, মারা গেছে’
  • ০৭ জুলাই ২০২৬
বিশ্বকাপের ডামাডোলে একি হতশ্রী দশা বাংলাদেশ ক্রিকেট দলের!
  • ০৭ জুলাই ২০২৬
স্পেনের সঙ্গে ফাইনাল খেলতে চান স্কালোনি
  • ০৭ জুলাই ২০২৬
পে স্কেলে সব গ্রেডে বেতন একই হারে বাড়ছে না, গেজেট নিয়ে যে আ…
  • ০৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence