নিয়োগ আদেশ অমান্য করায় স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিকে হাইকোর্টের তলব

৩০ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ PM , আপডেট: ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ PM
অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস © সংগৃহীত

নিয়োগ সংক্রান্ত আদালতের রায় বাস্তবায়ন না করায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১৯ মে তাকে সশরীরে আদালতে হাজির হতে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রিটকারীদের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লা মিয়া জানান, ২০২১ সালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন জেলা পর্যায়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই বিজ্ঞপ্তির ভিত্তিতে রিটকারী ২৫ জনসহ বহু প্রার্থী নিয়োগ পরীক্ষায় অংশ নেন এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। কিন্তু চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার পরও তাদের নিয়োগ দেওয়া হয়নি।

এ অবস্থায় ২০২১ সালেই তারা হাইকোর্টে রিট দায়ের করেন। প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করেন এবং পরে চূড়ান্ত শুনানিতে রিটকারীদের নিয়োগ দেওয়ার নির্দেশ দেন। তবে আদালতের সেই নির্দেশনা বাস্তবায়ন না হওয়ায় রিটকারীরা পুনরায় আবেদন করেন।

এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত ২৩ এপ্রিলের মধ্যে নিয়োগ সংক্রান্ত রায় বাস্তবায়নের জন্য সময়সীমা বেঁধে দেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যেও তা কার্যকর না হওয়ায় আদালত স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে তলব করেন।

শেষ ওভারের নাটকীয়তায় অনূর্ধ্ব-১৯ দলের টানা দ্বিতীয় জয়
  • ৩০ আগস্ট ২০২৬
৯০০ শিক্ষার্থীকে বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন সেই প্রধান শিক্ষক
  • ৩০ আগস্ট ২০২৬
এসএসসির অকৃতকার্যদের জন্য বিশেষ পলিসি করবে সরকার, উদ্যোক্তা…
  • ৩০ আগস্ট ২০২৬
মোংলা ইপিজেড মেডিকেল সেন্টারে চিকিৎসক-নার্স নিয়োগে বিজ্ঞপ্ত…
  • ৩০ আগস্ট ২০২৬
ডেটা সুরক্ষায় ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে রবি’র ‘প্রাইভেসি অ্যাভেঞ…
  • ৩০ আগস্ট ২০২৬
জাতিসংঘে পররাষ্ট্রমন্ত্রী, অতিরিক্ত দায়িত্বে হুমায়ুন কবির
  • ৩০ আগস্ট ২০২৬