হামের উপসর্গ নিয়ে একদিনে ৪ শিশুর মৃত্যু

০১ মে ২০২৬, ০৭:১৪ PM
হামে আক্রান্ত শিশু

হামে আক্রান্ত শিশু © সংগৃহীত

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১১৫ জন। আর সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে এক হাজার ১৭০ জন। শুক্রবার (১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৩৮ হাজার ৩০১ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়। এ সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৫ হাজার ১৪৬। অদ্যাবধি মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮০ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ৪৯ এবং সন্দেহজনক ২৩১ জন।

প্রতিবেদন অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ২৬ হাজার ১০০ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে ২২ হাজার ৬৫০ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

বিদেশে উচ্চশিক্ষার পথ সহজ করতে শাবিপ্রবি ছাত্রদল সভাপতির ‘স…
  • ১২ অক্টোবর ২০২৬
কোহলির অবসরে তিক্ততার ইঙ্গিত, আলোচনায় চাঞ্চল্যকর তথ্য
  • ১২ অক্টোবর ২০২৬
ইসলামী আন্দোলন নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর নিয়োগ: দুই বিষয়ের বাংলা পরীক্ষা ১৫ নম্বরে
  • ১২ অক্টোবর ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন
  • ১২ অক্টোবর ২০২৬
নতুন মাইলফলক ছুঁলেন লিটন
  • ১২ অক্টোবর ২০২৬