হাম ও হামের উপসর্গে ঝরল আরও ৯ শিশুর প্রাণ

২৮ এপ্রিল ২০২৬, ০৬:০১ PM
হামে আক্রান্ত শিশু

হামে আক্রান্ত শিশু © সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩ জন হামে ও বাকিরা সন্দেহভাজন রোগী হিসেবে চিকিৎসাধীন ছিলেন। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার (২৭ এপ্রিল) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন এলাকায় প্রাপ্ত রোগী এক হাজার ২৭৬ শিশু। আর হাম শনাক্ত হয়েছে ১৬৩ শিশুর।

অধিদপ্তর জানিয়েছে, হামের উপসর্গ নিয়ে যারা হাসপাতালে ভর্তি হয়েছে, তাদের মধ্যে সর্বোচ্চ ৬১৫ জন ঢাকা বিভাগের। এর মধ্যে ৩৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৯৭৩ শিশু গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগের ৪১৬ শিশু রয়েছে।

প্রতিবেদনের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ৪৭ শিশুর মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২২৬ শিশুর। একই সময়ে হামের উপসর্গ থাকা রোগীর মোট সংখ্যা ৩৪ হাজার ৬৬২। এর মধ্যে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ২৩ হাজার ৩৪৮ জন। তাদের মধ্যে ৪ হাজার ৮৫৬ জনের হাম শনাক্ত হয়। আর হাসপাতাল থেকে ছাড় পাওয়া রোগীর সংখ্যা ১৯ হাজার ৯৯১ জন।

সেঞ্চুরির পথে লিটন, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬
পুরনো ফ্যাসিবাদ আবার নতুন করে ফিরে আসছে: সাদিক কায়েম
  • ১২ অক্টোবর ২০২৬
সারা দেশে দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
  • ১২ অক্টোবর ২০২৬
বিদেশে উচ্চশিক্ষার পথ সহজ করতে শাবিপ্রবি ছাত্রদল সভাপতির ‘স…
  • ১২ অক্টোবর ২০২৬
কোহলির অবসরে তিক্ততার ইঙ্গিত, আলোচনায় চাঞ্চল্যকর তথ্য
  • ১২ অক্টোবর ২০২৬
ইসলামী আন্দোলন নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬