২৪ ঘণ্টায় হামের উপসর্গে ঝরল ১১ শিশুর প্রাণ

২৫ এপ্রিল ২০২৬, ০৪:৩১ PM
হাম আক্রান্ত শিশু

হাম আক্রান্ত শিশু © সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১১ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও ২২৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া আরও এক হাজার ৫৮ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আজ শনিবার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত হাম সন্দেহজনক ১১ শিশুর মৃত্যুর ফলে গত ১৫ মার্চ থেকে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২০৯ জনে। আর একই সময়ে নিশ্চিত হাম রোগে আক্রান্ত হয়ে মারা গেছে ৪২ শিশু। ফলে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২৫১ জনের।

আরও পড়ুন: হাম ছড়িয়েছে ৯১ শতাংশ জেলায়, ডব্লিউএইচওর উচ্চ ঝুঁকি সতর্কতা জারি

এ ছাড়া গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ৪ হাজার ৪৬০ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। সন্দেহজনক রোগী শনাক্ত  হয়েছে মোট ৩০ হাজার ৬০৭ জন। একই সময়ে হাসপাতালে ২০ হাজার ৪৭৫ ভর্তির বিপরীতে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ১৭ হাজার ৮১ জন শিশু।

৫০ হাজার টাকার প্রাইজপুলে ফ্রি ফায়ার টুর্নামেন্ট, অংশ নিতে …
  • ১২ অক্টোবর ২০২৬
সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ আগে নেবে: হাসনাত
  • ১২ অক্টোবর ২০২৬
হান্ড্রেড, আউট, ডিক্লেয়ার
  • ১২ অক্টোবর ২০২৬
৭ টন ইলিশ জব্দ করে ২৫টি এতিমখানায় বিতরণ করল উপজেলা মৎস্য অ…
  • ১২ অক্টোবর ২০২৬
যন্তর-মন্তরে সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা
  • ১২ অক্টোবর ২০২৬
ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা! নিতে চাইলে ফি কত?
  • ১২ অক্টোবর ২০২৬