হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু

২৪ এপ্রিল ২০২৬, ০৭:১৪ PM
হামে আক্রান্ত শিশু

হামে আক্রান্ত শিশু © সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম আক্রান্ত শিশু শনাক্ত হয়েছে ১৭২ জন। সন্দেহজনক হাম আক্রান্ত শিশু শনাক্ত হয়েছে আরও ১ হাজার ২১৫ জন। আজ শুক্রবার (২৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার একই সময় পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্ত হয়ে ৩ শিশু মারা গেছে। সন্দেহজনক হাম আক্রান্ত শিশু মারা গেছে আরও ৪ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে অদ্যাবধি হাম ও হামের উপসর্গ নিয়ে মারা গেছে ২৪০ শিশু। এর মধ্যে নিশ্চিত হাম আক্রান্ত ৪২ ও সন্দেহজনক রোগী ১৯৮ জন। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃতদের ৪ জনই ঢাকা বিভাগের বাসিন্দা, এর মধ্যে ৩ ঢাকা জেলার।

তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৪ হাজার ২৩১ জন হাম আক্রান্ত শিশু শনাক্ত হয়েছে। তবে হামের উপসর্গ শনাক্ত হয়েছে প্রায় ৩০ হাজার শিশু, সংখ্যাটি ২৯ হাজার ৫৪৯। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে ১৯ হাজার ৭০৫ জন। এর মধ্যে ১৬ হাজার ৫২৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬