গবেষণায় সতর্কবার্তা

উপকারী হলেও অতিরিক্ত ড্রাই ফ্রুটসে হতে পারে বিপদ, যতটুকু খাবেন

০২ মে ২০২৬, ০১:০৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি ফটো/এআই

সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা অন্য কোনো প্লাটফর্ম, স্ক্রোল করলে মাঝেমধ্যেই সামনে আসে ড্রাই ফ্রুটস খাওয়ার উপকারিতা। এসব ভিডিও দেখে অনেকেই স্বাস্থ্য ভালো করতে অতিরিক্ত ড্রাই ফ্রুটস খেয়ে থাকেন। এটি অবশ্য স্বাস্থ্যকর খাবারের তালিকায় সবসময়ই উপরের দিকে। পুষ্টিগুণে ভরপুরও বটে। তবে সাম্প্রতিক এক গবেষণা বলছে, এই ড্রাই ফ্রুটসই অতিরিক্ত খেলে শরীরে নানা সমস্যার কারণ হতে পারে।

'অ্যাডভান্সেস ইন নিউট্রিশন'-এ প্রকাশিত গবেষণা বলছে, পরিমাণ না বুঝে ড্রাই ফ্রুটস খেলে হিতে বিপরীত হতে পারে। শরীরে দেখা দিতে পারে একাধিক সমস্যা। প্রয়োজনের তুলনায় বেশি ড্রাই ফ্রুটস খেলে ওজন বৃদ্ধি, হজমের সমস্যা, এমনকি রক্তে শর্করার মাত্রাও বেড়ে যেতে পারে। গবেষকদের মতে, স্বাস্থ্যকর হলেও ড্রাই ফ্রুটসের ক্ষেত্রে পরিমাণ নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি।

ড্রাই ফ্রুটস আকারে ছোট হলেও এতে ক্যালোরির ঘনত্ব অনেক বেশি। ফলে অল্প পরিমাণেই শরীরে বেশি ক্যালোরি প্রবেশ করে। নিয়মিত অতিরিক্ত গ্রহণ করলে তা শরীরে চর্বি জমার ঝুঁকি বাড়ায়। এছাড়া, ড্রাই ফ্রুটসে থাকা উচ্চমাত্রার ফাইবার অনেকের ক্ষেত্রে হজমের সমস্যা তৈরি করতে পারে। অতিরিক্ত খেলে পেট ফাঁপা, গ্যাস বা ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে। অন্যদিকে কিশমিশ বা খেজুরের মতো ড্রাই ফ্রুটসে প্রাকৃতিক শর্করা থাকায় তা বেশি পরিমাণে গ্রহণ করলে রক্তে সুগারের মাত্রা বেড়ে যেতে পারে যা ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর। 

কিছু মানুষের ক্ষেত্রে বাদামজাতীয় খাবারে অ্যালার্জি দেখা যায়। কম পরিমাণে তা ধরা না পড়লেও বেশি খেলে চুলকানি, ফোলা বা শ্বাসকষ্টের মতো প্রতিক্রিয়া হতে পারে বলেও সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

তাহলে প্রতিদিন কতটা ড্রাই ফ্রুটস খাওয়া নিরাপদ? 

পুষ্টিবিদদের মতে, একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের জন্য দৈনিক ২০ থেকে ৩০ গ্রাম ড্রাই ফ্রুটস যথেষ্ট। এর মধ্যে থাকতে পারে ৫ থেকে ৬টি কাঠবাদাম, ২ থেকে ৩টি আখরোট, ৮ থেকে ১০টি কিশমিশ বা ১ থেকে ২টি খেজুর। এক ধরনের বাদাম না খেয়ে বিভিন্ন ধরনের বাদাম ও বীজ মিশিয়ে খাওয়ার পরামর্শও দিয়েছেন তারা।

খাওয়ার সময়ের ক্ষেত্রেও রয়েছে কিছু নির্দেশনা। সকালে নাস্তার সঙ্গে বা ব্যায়ামের আগে ড্রাই ফ্রুটস খেলে তা দ্রুত শক্তি জোগায়। বিকেলে জাঙ্ক ফুডের পরিবর্তে এটি স্বাস্থ্যকর বিকল্প হিসেবে কাজ করতে পারে। অনেক বিশেষজ্ঞ আবার ড্রাই ফ্রুটস ভিজিয়ে খাওয়ার পক্ষেও মত দিয়েছেন, এতে হজম সহজ হয়। তাই ড্রাই ফ্রুটস শরীরের জন্য উপকারী হলেও অতিরিক্ত না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। [সূত্র: এই সময়]

গঠনতন্ত্র অনুযায়ী এমপি নজরুলকে কি বহিষ্কার করবে জামায়াত, তা…
  • ২২ জুলাই ২০২৬
হলের গণ্ডি পেরিয়ে রাজপথে: আড়ালে রয়ে গেছে রাবির নারী শিক্ষার…
  • ২২ জুলাই ২০২৬
জামায়াতের এই ব্যাগেজ কাটঅফ করা উচিত, এতেই তাদের ড্যামেজ কন্…
  • ২২ জুলাই ২০২৬
অভিবাসী থেকে বিশ্বচ্যাম্পিয়ন, লামিন-নিকোর সাফল্যের অনুপ্রের…
  • ২২ জুলাই ২০২৬
মাদ্রাসার কক্ষে ১১ বছরের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ২২ জুলাই ২০২৬
গরিবের চাকরি হয় ক্ষমতাবানের সুপারিশে, এলাকার সবচেয়ে ক্ষমত…
  • ২২ জুলাই ২০২৬