বিপিএমসিএ’র সভাপতি ডা. শেখ মহিউদ্দিন

১৭ জুলাই ২০২৫, ০৯:৪২ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০৪:৪২ PM
ডা. শেখ মহিউদ্দিন

ডা. শেখ মহিউদ্দিন © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের (বিপিএমসিএ) প্রথম নির্বাচিত সভাপতি হয়েছেন আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের ডা. শেখ মহিউদ্দিন। এছাড়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইস্ট-ওয়েস্ট মেডিকেল কলেজের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোয়াজ্জেম হোসেন। 

বুধবার (১৬ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে এ ভোট অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সদস্যরা ভোট দিয়ে বিপিএমসিএ এর নেতৃত্ব নির্বাচিত করেছেন। জানা গেছে, প্রথমবারের মতো সরাসরি ভোটে বেসরকারি মেডিকেল কলেজ মালিকদের সংগঠনে সভাপতি ও সম্পাদক নির্বাচিত হয়েছেন তারা। 

ডা. মো. মঈনুল আহসানের নেতৃত্বে তিন সদস্যের নির্বাচন বোর্ড এ নির্বাচন পরিচালনা করেছেন। মহিউদ্দিন-মুকিত পরিষদ থেকে সাংগঠনিক সম্পাদক পদে ঢাকার বসুন্ধরা আদ্-দ্বীন মেডিকেল কলেজের ডা. মুহাম্মদ আব্দুস সবুর নির্বাচিত হয়েছেন।

সভাপতি পদে ঢাকার আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের ডা. শেখ মহিউদ্দীন এবং সাধারন সম্পাদক পদে সিরাজগঞ্জের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের অধ্যাপক ডা. এম. এ. মুকিত প্রতিদ্বন্দ্বী করছেন। 

অন্যদিকে, আফরোজা-মোয়াজ্জেম প্যানেল থেকে মুন্নু মেডিকেল কলেজের চেয়ারম্যান আফরোজা খানম রিতা সভাপতি পদে এবং ইষ্ট-ওয়েষ্ট মেডিকেল কলেজের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মোয়াজ্জেম হোসেন সাধারন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

বিপিএমসিএ’র কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে একটি, সাধারণ সম্পাদক পদে একটি, সহ-সভাপতি পদে পাঁচটি, যুগ্মসম্পাদক পদে চারটি, অর্থ সম্পাদক পদে একটি, সাংগঠনিক সম্পাদক পদে একটি, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদে তিনটি, আইন বিষয়ক সম্পাদক পদে একটি, শিক্ষা, সাংস্কৃতি ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পদে একটি এবং কার্যনির্বাহী সদস্য পদে তিনটি পদ-সহ সর্বমোট ২১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ১১০ টি ভোটের মধ্যে ৯২ টি ভোট কাস্ট হয়েছে।

পে স্কেলের চূড়ান্ত সুপারিশ ও বাজেটে বরাদ্দ চেয়ে সরকারি কর্ম…
  • ১৫ মে ২০২৬
গণস্বাস্থ্য সংকটকে রাজনৈতিক হাতিয়ার বানানোর চেষ্টা দুর্ভাগ…
  • ১৫ মে ২০২৬
এক আন্দোলনে কোষাধ্যক্ষ থেকে অব্যাহতি, অন্য আন্দোলনে হলেন ভি…
  • ১৫ মে ২০২৬
গাড়ীর চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু
  • ১৫ মে ২০২৬
দুই দফা বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের দামের পতন
  • ১৫ মে ২০২৬
বিএআইইউএসটির ল্যাঙ্গুয়েজ ক্লাবের আয়োজনে ‘প্রেজেন্টোপিয়া’ আন…
  • ১৫ মে ২০২৬