চীনা চিকিৎসা ভিসায় বাংলাদেশিদের জন্য ‘গ্রিন চ্যানেল’ সুবিধা

০৪ মে ২০২৫, ০৫:২৭ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:০৮ PM

© সংগৃহীত

বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়া সহজ করতে ‘গ্রিন চ্যানেল’ সার্ভিস চালু করেছে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস। এখন থেকে ভিসার জন্য আবেদন, কাগজপত্র জমা এবং প্রক্রিয়াকরণে মিলবে বিশেষ সুবিধা।

রবিবার (৪ মে) এক বিজ্ঞপ্তিতে চীনা দূতাবাস জানিয়েছে, চীনে চিকিৎসা নিতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য ডকুমেন্ট জমাদান প্রক্রিয়া সহজ করা হয়েছে। এ উদ্যোগের আওতায় বৈধ ট্রাভেল এজেন্সিগুলো আবেদনকারীদের পক্ষে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট ও আত্মীয়তার প্রমাণ সংক্রান্ত গ্যারান্টি লেটার ইস্যু করতে পারবে। এসব নথি বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়নের প্রয়োজন হবে না।

বিশেষ সুবিধার অংশ হিসেবে ঢাকার বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে অবস্থিত প্রাসাদ ট্রেড সেন্টারের তৃতীয় তলায় চীনা ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে একটি ডেডিকেটেড কাউন্টার চালু করা হয়েছে, যেখানে আবেদনকারীরা লম্বা লাইনে দাঁড়ানো ছাড়াই কাগজপত্র জমা দিতে পারবেন।

চিকিৎসাজনিত জরুরি ভ্রমণের ক্ষেত্রে ‘গ্রিন চ্যানেল’ সুবিধার আওতায় একই দিনে ভিসা ইস্যুর ব্যবস্থাও রাখা হয়েছে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে এবং তাৎক্ষণিক যাচাইয়ের মাধ্যমে দ্রুত সিদ্ধান্ত জানানো হবে।

এছাড়া, যেসব আবেদনকারীর অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত আছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে সাক্ষাৎকার নেওয়া হবে। শারীরিকভাবে উপস্থিত হতে না পারলে নির্দিষ্ট ট্রাভেল এজেন্সির গ্যারান্টি লেটারের ভিত্তিতে রিমোট ইন্টারভিউর ব্যবস্থাও থাকবে।

চীনা দূতাবাস এবং ভিসা সেন্টার চিকিৎসা ভিসা সংক্রান্ত জিজ্ঞাসার জন্য হটলাইন চালু করেছে। দূতাবাসের নম্বর: ০২২২২২৬০১০৩, ০১৭০৮৪৬৪৮০৯; ভিসা সেন্টারের নম্বর: ০২২২১২৮০৩২৬১; হোয়াটসঅ্যাপ সার্ভিস নম্বর: ০১৮৮৫০৪১৩৬৪। 

বেড়াতে যাওয়ার কথা বলে পাঁচ যুবককে ডেকে নিয়ে অপহরণ, টেকনাফ থ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬