বিমানবন্দরে স্বাস্থ্যসেবা পাবেন হজযাত্রীরা

২৮ এপ্রিল ২০২৫, ০৭:৩৮ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৩৫ PM
হজযাত্রীদের স্বাস্থ্যসেবা দিচ্ছে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল

হজযাত্রীদের স্বাস্থ্যসেবা দিচ্ছে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল © সংগৃহীত

হযরত শাহজালাল বিমানবন্দরে হজযাত্রীদের স্বাস্থ্যসেবা দেবে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল। আজ সোমবার (২৮ এপ্রিল) এক নোটিশে এ তথ্য জানানো হয়। 

ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের নোটিশে বলা হয়, হজযাত্রীদের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিশেষ স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে।

ইউনাইটেড হেলথকেয়ারের অন্যতম প্রতিষ্ঠান, মাদানী এভিনিউ-এর ১০০ ফিটে অবস্থিত ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে চালু হওয়া এই স্বাস্থ্যকেন্দ্র থেকে দেশ ছাড়ার আগে যাত্রীরা সম্পূর্ণ বিনামূল্যে সাধারণ স্বাস্থ্যসেবা এবং প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করতে পারবেন বলে জানানো হয়। 

আরও পড়ুন: ইশরাকের মেয়র শপথ ঠেকাতে আইনি নোটিশ 

আরও বলা হয়, ২৮ এপ্রিল প্রথম ফ্লাইট থেকে শুরু করে শেষ ফ্লাইট পর্যন্ত, দিনরাত ২৪ ঘণ্টা খোলা থাকবে এই বিশেষ স্বাস্থ্যকেন্দ্র। যেকোনো সময় প্রয়োজনীয় সেবা ও ওষুধ গ্রহণ করা যাবে এখান থেকে। ফ্লাইটে ওঠার আগে নিজের শরীরের অবস্থা একবার পরীক্ষা করে নেওয়ার সুবিধাও থাকবে এখানে।

শেষ মুহূর্তের কোনো প্রয়োজন মেটাতেও এটি বড় সহায়ক হবে। সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য সেবাকে আরও সহজ করতে ও মানসম্মত চিকিৎসা সেবা মানুষের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার অংশ হিসেবেই এই উদ্যোগ নিয়েছে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল।

জেনে নিন মোবাইলের কোন ডিসপ্লে আপনার জন্য সেরা
  • ৩১ জুলাই ২০২৬
স্বরাষ্ট্র-আইনসহ ৩ মন্ত্রী পেলেন নতুন দায়িত্ব
  • ৩১ জুলাই ২০২৬
আইইউবিতে শেষ হলো তিনদিনের নাট্যোৎসব ‘নাট্যবৃত্তের দ্বিদশক’
  • ৩১ জুলাই ২০২৬
পাবনায় অপহরণকারী চক্রের ৫ সদস্য আটক, অপহৃত স্কুলছাত্র উদ্ধার
  • ৩১ জুলাই ২০২৬
বিশ্বকাপজয়ী ইতালির কিংবদন্তি ফুটবলার ফ্রাঙ্কো বারেসি আর নেই
  • ৩১ জুলাই ২০২৬
হাসিনা প্রত্যর্পণ নিয়ে ঢাকার অনুরোধ পর্যালোচনায় দিল্লি
  • ৩১ জুলাই ২০২৬