স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছেন সৈয়দ মনজুরুল ইসলাম, তবে এখনো শঙ্কামুক্ত নন

০৭ অক্টোবর ২০২৫, ০৯:৫৯ PM
সৈয়দ মনজুরুল ইসলাম

সৈয়দ মনজুরুল ইসলাম © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলামের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন এই অধ্যাপক ‘ভেন্টিলেশন সাপোর্ট’ ছাড়াই স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছেন। 

চিকিৎসকের বরাত দিয়ে বাংলা একাডেমির পরিচালক কবি সরকার আমিন মঙ্গলবার রাতে এ তথ্য জানান। তিনি বলেন, ‘মনজুর স্যার এখন ভেন্টিলেশন সাপোর্ট ছাড়াই স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছেন।’

হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার থেকে হাসপাতালে ভর্তি মনজুরুল ইসলাম। রবিবার সন্ধ্যায় অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশন সাপোর্টে নেওয়া হয়।

হাসপাতালে ভর্তির পর থেকে তার চিকিৎসার নিয়মিত খোঁজখবর রাখছেন অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম। তিনি বলেন, ‘স্যারকে সন্ধ্যার দিকে ভেন্টিলেশন সাপোর্ট খুলে সিসিইউতে দেওয়া হয়েছে। তবে এখনো তিনি শঙ্কামুক্ত নন। এজন্য ভিজিটরদের কম ভিড় করতে চিকিৎসকরা আমাদের বলেছেন। ভিজিটর বেশি হলে ইনফেকশন হওয়ার শঙ্কা রয়েছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষক ও সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম শুক্রবার হৃদরোগে আক্রান্ত হলে তাকে ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভর্তির পর পরীক্ষা নিরীক্ষা শেষে রাতেই তার হৃদযন্ত্রে অস্ত্রোপচার করে দুটি রিং পরানো হয়।

বরিস জনসন ও ইউরোপের শীর্ষ কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শেষ হলো শিক্ষকদের বদলি আবেদন, জানা গেল সংখ্যা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগের আশপাশের বন্ধুরাই এমপি আনারকে হত্যা করেছে-রাশেদ খাঁন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগতকে আটক করে …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশি ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অতী…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9