লাইফ সাপোর্টে শিক্ষাবিদ ড. সৈয়দ মনজুরুল ইসলাম 

০৫ অক্টোবর ২০২৫, ০৯:২২ PM , আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ০৯:২৬ PM
অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম

অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম © ফাইল ফটো

গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন আছেন শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম। তার ‘ম্যাসিভ হার্ট অ্যাটাক’ হয়েছিল। আজ রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমকে হাসপাতালটির একজন চিকিৎসক জানিয়েছেন, তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

জানা গেছে, অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম গত শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে যাওয়ার পথে গাড়িতে অসুস্থ হয়ে পড়েন। পরে গাড়িচালক একজনের সহায়তায় তাকে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নেন। খবর পেয়ে তারা সেখানে যান। সেখান থেকে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন: অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত, হাসপাতালে ভর্তি

ল্যাবএইড হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলামের ‘ম্যাসিভ হার্ট অ্যাটাক’ হয়। তার হার্টে রিং পরানো হয়।

জানা গেছে, গতকাল শনিবার থেকে অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি হয়। গতকাল তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে দীর্ঘদিন শিক্ষকতা করে ২০১৮ সালে চাকরির নির্ধারিত সময় শেষ করে অবসর নেন অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম। এরপর তিনি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে যোগ দেন। ২০২৩ সালে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক করা হয়। অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং একুশে পদকও পেয়েছেন।

বরিস জনসন ও ইউরোপের শীর্ষ কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শেষ হলো শিক্ষকদের বদলি আবেদন, জানা গেল সংখ্যা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগের আশপাশের বন্ধুরাই এমপি আনারকে হত্যা করেছে-রাশেদ খাঁন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগতকে আটক করে …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশি ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অতী…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9