অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত, হাসপাতালে ভর্তি

০৪ অক্টোবর ২০২৫, ০৪:০৭ PM
সৈয়দ মনজুরুল ইসলাম

সৈয়দ মনজুরুল ইসলাম © ফাইল ছবি

ইমেরিটাস অধ্যাপক, খ্যাতিমান লেখক ও শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি রয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) তিনি আকস্মিকভাবে ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করেন এবং তার হৃদ্‌যন্ত্রে দুটি রিং বসানো হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাকে নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউতে) রাখা হয়েছে অন্তত ৪৮ ঘণ্টা।

প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘স্যার গাড়িতে ছিলেন। তখন তিনি অসুস্থ বোধ করলে দ্রুত হাসপাতালে আনা হয়। চিকিৎসকেরা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হন যে তিনি ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। পরে জরুরি অস্ত্রোপচার করে দু’টি রিং বসানো হয়।’

অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন। তিনি শুধু শিক্ষাবিদ নন, সমানভাবে পরিচিত সাহিত্যিক, অনুবাদক ও প্রাবন্ধিক হিসেবে। তার রচিত গল্প, প্রবন্ধ ও অনুবাদগ্রন্থ পাঠকসমাজে সমাদৃত।

ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬
দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিল লিডিং ইউনিভার্সিটি
  • ১০ অক্টোবর ২০২৬
জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে ড্যাফোডিলে শুরু হলো ‘সাসটেইনে…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: মানসিক সুস্থতা হোক বিএনপি সরকা…
  • ১০ অক্টোবর ২০২৬
৫৮ কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ শিশু হাসপাতালে, আবেদ…
  • ১০ অক্টোবর ২০২৬
ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্…
  • ১০ অক্টোবর ২০২৬