দেশে করোনায় আরও ১৬ জনের মৃত্যু

২২ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৫৪ PM
করেনাভাইরাস

করেনাভাইরাস

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৯০ জনে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সোমবার (২১ ফেব্রুয়ারি) করোনাভাইরাসে ৯ জনের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয় ১ হাজার ৯৫১ জনের। ওই দিন শনাক্তের হার ছিল ৬ দশমিক ৯৪ শতাংশ।

এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৩৬ হাজার ৮৩৭ জনে। শনাক্তের হার ৬ দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত ১৬ জনের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৪ জন, বেসরকারি হাসপাতালে একজন এবং বাড়িতে একজন মারা যান। মৃত্যুহার এক দশমিক ৫০ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনা পরীক্ষার জন্য ২৩ হাজার ৪২২ জনের নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছুসহ পরীক্ষা করা হয় ২৩ হাজার ৫৪৭টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে হয়েছে এক কোটি ৩২ লাখ ৬০ হাজার ৫১১টি।

এদিকে গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৩৫৭ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ লাখ ৭১ হাজার ৬১৫ জনে। সুস্থতার হার ৯১ দশমিক ৪৭ শতাংশ।

করোনায় মোট মৃতদের মধ্যে পুরুষ ১৮ হাজার ৫১১ জন ও নারী ১০ হাজার ৪৭৯ জন রয়েছেন।

 

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • ০১ আগস্ট ২০২৬
দর্শন মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে: তথ্য ও সম্প্রচা…
  • ০১ আগস্ট ২০২৬
স্কুলে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরালের …
  • ০১ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা প্রশাসনের নিয়োগ-সিন্ডিকেট ভেঙে দিন
  • ০১ আগস্ট ২০২৬
লুডু খেলা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত,…
  • ০১ আগস্ট ২০২৬
জুলাইয়ের গ্রাফিতি পতিত সরকারের দুঃশাসনের স্মৃতিচিহ্ন বহন কর…
  • ০১ আগস্ট ২০২৬