জানুয়ারিতে মৃত ৩২২ জনের ২৩৪ জনই টিকা নেননি: স্বাস্থ্য অধিদপ্তর

০১ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৪০ PM

© ফাইল ছবি

করোনায় চলতি বছরের প্রথম মাসে (১ থেকে ৩১ জানুয়ারি) ৩২২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২৩৪ জনেরই করোনার টিকা নেওয়া ছিল না। টিকা না নেওয়ার হার ৭২ দশমিক ৭ শতাংশ। মাত্র ৮৮ জন টিকা নিয়েছিলেন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছিলেন ১৮ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছিলেন ৬৮ জন।

আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের হিসাব বলছে, মারা যাওয়া ৩২২ জনের মধ্যে টিকা নেননি ২৩৪ জন, শতকরা হিসাবে যা ৭২ দশমিক ৭ শতাংশ। আর টিকা নিয়েছেন ৮৮ জন, শতকরা হিসাবে ২৭ দশমিক ৩ শতাংশ।

জানুয়ারিতে মৃত ব্যক্তিদের মধ্যে যে ৮৮ জন টিকা নিয়েছিলেন, তাদের মধ্যে  প্রথম ডোজ নিয়েছেন ১৮ জন, দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬৮ জন এবং  তৃতীয় অর্থাৎ বুস্টার ডোজ নিয়েছিলেন দুইজন।

স্পেনের সঙ্গে বর্ডার ফ্রি শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি
  • ০১ আগস্ট ২০২৬
চীনের এআই সহযোগিতা সংস্থায় পর্যবেক্ষক হিসেবে যুক্ত হচ্ছে বা…
  • ০১ আগস্ট ২০২৬
হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু
  • ০১ আগস্ট ২০২৬
গণহত্যার বিচারের দাবিতে শিবিরের জুলাই মিছিল 
  • ০১ আগস্ট ২০২৬
অল্প বয়সে বিয়ে, অসচেতনতা এবং শিশুকে দুধ না দেওয়ার কারণে পুষ…
  • ০১ আগস্ট ২০২৬
পুলিশ পরিচয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের…
  • ০১ আগস্ট ২০২৬