১২ দিন পর ফের করোনাশূন্য চট্টগ্রাম

০৪ ডিসেম্বর ২০২১, ১০:৪২ AM

© ফাইল ছবি

১২ দিন পর আবারও চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা শূন্যের ঘরে নেমেছে। একইসঙ্গে পার হয়েছে মৃত্যুশূন্য একদিন। এর আগে গত ২২ নভেম্বর করোনাশূন্য ছিল চট্টগ্রাম।

শনিবার (৪ ডিসেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী,  গত ২৪ ঘণ্টায় ৮টি ল্যাবে ১ হাজার ২০৮টি নমুনা পরীক্ষা করা হয়।  

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৪১৫ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৪ হাজার ১০০ জন এবং উপজেলায় ২৮ হাজার ৩১৫ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩১ জনের মধ্যে ৭২৩ জন মহানগর এবং ৬০৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা শনাক্ত হয় এবং ১১ জুলাই প্রথম মৃত্যু হয় চট্টগ্রামে।

৮ মাসের শিশুকে ৩০ হাজারে বিক্রি করে চুরির নাটক সাজান মা
  • ০২ আগস্ট ২০২৬
জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
  • ০২ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬