প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের দিয়ে ‘ধানের শীষ’ স্লোগান, সেই ছাত্রদল নেতাকে অব্যাহতি

২৪ জানুয়ারি ২০২৬, ১০:০৬ PM , আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬, ১০:০৮ PM
প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের দিয়ে ‘ধানের শীষ’ স্লোগান ছাত্রদল নেতার

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের দিয়ে ‘ধানের শীষ’ স্লোগান ছাত্রদল নেতার © ফাইল ছবি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে স্লোগান দেওয়ানোর অভিযোগে জাতীয়তাবাদী ছাত্রদলের এক নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতিপ্রাপ্ত ওই নেতার নাম মো. মোকাদ্দেস হোসাইন। তিনি ছাত্রদল ভূরুঙ্গামারী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক এবং শিলখুড়ী ইউনিয়ন শাখার নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ছিলেন।

আজ শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান (মিন্টু) ও সদস্যসচিব মাইদুল হোসাইন স্বাক্ষরিত এক চিঠিতে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

অব্যাহতির চিঠিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া (ভাইরাল) একটি ভিডিওতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেছে। এ কারণে মোকাদ্দেস হোসাইন শিলখুড়ী ইউনিয়ন শাখার নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে দলীয় শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে কেন তার বিরুদ্ধে স্থায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ী ইউনিয়নের পূর্ব ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের দিয়ে ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে স্লোগান দেওয়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন এটিকে নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিযোগ করেন।

ছড়িয়ে পড়া ৪৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, বিদ্যালয় প্রাঙ্গণে ছোট ছোট শিক্ষার্থীদের মাঠে দাঁড় করিয়ে স্লোগান দিতে উদ্বুদ্ধ করা হচ্ছে। শিক্ষার্থীরা বলছে ‘আমরা যদি বড় হতাম, ধানের শীষে ভোট দিতাম’, ‘আমরা যদি ভোটার হতাম, ধানের শীষে ভোট দিতাম’, ‘আমরা যদি ভোটার হতাম, রানা ভাইকে ভোট দিতাম’।

এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও দলীয় শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সংশ্লিষ্ট নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক শিক্ষকের পড়ানোকে বিটিভির খবরের সাথে তুলনা করতাম, ত…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে একসঙ্গে প্রাণ হারালেন ৪ জন
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, মালিকের খোঁজে দুদিন ধরে ম…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুই মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ, ৩ শিক্ষক গ্রেপ্তার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9