শ্রীলঙ্কায়ও শনাক্ত হলো ওমিক্রন

০৩ ডিসেম্বর ২০২১, ০৭:৪৬ PM

© ফাইল ফটো

ভারতের পর এবার শ্রীলঙ্কায়ও শনাক্ত হলো ওমিক্রন ভ্যারিয়েন্ট। একজনের শরীরে নতুন ধরনের এই ভ্যারিয়েন্টির উপস্থিতি পাওয়া গেছে। আজ শুক্রবার ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শ্রীলঙ্কায় গত ১ অক্টোবর লকডাউন শেষ হয়। যা আগস্টের মাঝামাঝিতে শুরু হয়েছিল। চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি সময়ে দেশটিতে করোনার তৃতীয় ঢেউ আঘাত হানে। শেষ খবর পাওয়া পর্যন্ত, দেশটিতে ৫ লাখ ৬৫ হাজার ৪৭১ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ১৪ হাজার ৩৯৯ জন।

প্রতিবেদনে শ্রীলঙ্কার স্বাস্থ্য বিভাগের উপ-মহাপরিচালক হেমন্ত হেরাথ এর বরাতে জানানো হয়, নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়া লোকটি আফ্রিকার একটি দেশ থেকে এসেছেন। বর্তমানে তিনি পরিবারের সাথে কোয়ারিন্টিনে আছেন। তিনি আরও জানান, স্বাস্থ্য কর্তৃপক্ষ সপ্তাহ খানেক আগে থেকে নতুন ভ্যারিয়েন্ট নিয়ে জনগণকে সতর্ক করে যাচ্ছে।

ট্যাগ: করোনা
৮ মাসের শিশুকে ৩০ হাজারে বিক্রি করে চুরির নাটক সাজান মা
  • ০২ আগস্ট ২০২৬
জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
  • ০২ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬