করোনায় আজও মৃত্যু দুইশ’র নিচে

১৬ আগস্ট ২০২১, ০৫:৪৫ PM
করোনাভাইরাস

করোনাভাইরাস © ফাইল ফটো

গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা থেকে থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) দেশে করোনায় আক্রান্ত হয়ে  ১৭৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৩৪৯ জনে।

একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৬ হাজার ৯৫৯ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ লাখ ২৫ হাজার ৮৬১ জনে।

আজ সোমবার (১৬ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
 
এর আগে রবিবার ১৮৭, শনিবার ১৭৮, শুক্রবার ১৯৭, বৃহস্পতিবার ২১৫, বুধবার ২৩৭ ও মঙ্গলবার ২৬৪ জনের মৃত্যু হয়।

গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এরপর থেকে প্রায় এক মাস প্রতিদিন ২ শতাধিক মানুষের মৃত্যু হয়। ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

জুলাইযোদ্ধা তন্বীকে নিয়ে ‘অশোভন মন্তব্য’, অধ্যাপক কাবেরি গ…
  • ০২ আগস্ট ২০২৬
রাজধানীতে ভাড়া বাসায় স্ত্রী-শ্বাশুড়িকে কুপিয়ে হত্যা, পুলিশে…
  • ০২ আগস্ট ২০২৬
বৃষ্টি হলেই পানিতে থই থই বিদ্যালয়ের মাঠ, শ্রেণিকক্ষ-অফিস রু…
  • ০২ আগস্ট ২০২৬
৫ মাস ধরে বেতন পাচ্ছেন না জুলাই ফাউন্ডেশনের কর্মীরা, অফিস ভ…
  • ০২ আগস্ট ২০২৬
ঈশ্বরদীতে শিশু ধর্ষণের অভিযোগে অটোভ্যান চালক গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর আদালতের
  • ০২ আগস্ট ২০২৬