করোনায় আক্রান্ত-মৃত্যু দুটোই কমেছে

৩০ জুলাই ২০২১, ০৬:৪৪ PM
করোনাভাইরাস

করোনাভাইরাস © প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ২১২ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে এই ভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২০ হাজার ৪৬৭ জনে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল আটটা থেকে আজ শুক্রবার (৩০ জুলাই) সকাল আটটা পর্যন্ত দেশে ভাইরাসে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছে ১৩ হাজার ৮৬২ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩০ দশমিক ৭৭ শতাংশ।

এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১২ লাখ ৪০ হাজার ১১৫ জন। আর এখন পর্যন্ত যত মানুষ পরীক্ষা করিয়েছেন, তাদের ১৬ দশমিক শূন্য ৮ শতাংশের মধ্যে ভাইরাসটির অস্তিত্ব ধরা পড়েছে।

মৃত্যু ও আক্রান্তের এই সংখ্যা আগের ২৪ ঘণ্টার তুলনায় বেশ কম। বুধবার (২৮ জুলাই) সকাল আটটা থেকে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত প্রাণহানি ছিল ২৩৯ জনের। আর ওই ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিল ১৫ হাজার ২৭১ জন।

গত ২৪ ঘণ্টায় দেশে নমুনা পরীক্ষা হয়েছে ৪৫ হাজার ৪০ জনের।

আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ৫২ হাজার ২৮২ জনের। সেদিন পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ২৯ দশমিক ২১ শতাংশ। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় শনাক্তের সংখ্যা কমলেও পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়েছে।

একটি ইউনিটে ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের জন্য আলাদা প্রশ্নপত…
  • ০২ আগস্ট ২০২৬
ঝিনাইগাতী থানায় নতুন পিকআপ ভ্যান, বাড়বে সীমান্তে পুলিশি তৎপ…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির ভর্তি পরীক্ষা ৮ বিভাগীয় শহরে, থাকছে না সেকেন্ড টাইম
  • ০২ আগস্ট ২০২৬
মিরসরাইয়ে বিদেশি অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু ১১ নভে…
  • ০২ আগস্ট ২০২৬
আগস্টে নাশকতার শঙ্কা, বাড়তি সতর্কতা নিয়ে যা বললেন ডিবিপ্রধান
  • ০২ আগস্ট ২০২৬