দিনে ৭ টাকায় চিকিৎসা দেবে গণস্বাস্থ্য: ডা. জাফরুল্লাহ

২০ জুলাই ২০২১, ০৮:৩২ AM
ডা. জাফরুল্লাহ চৌধুরী

ডা. জাফরুল্লাহ চৌধুরী © ফাইল ফটো

রাজধানীর স্বল্প ও নিম্ন আয়ের মানুষের জন্য মাত্র সাত টাকায় চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। 

সোমবার (১৯ জুলাই) মীরহাজিরবাগ আবু হাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও শিশুদের মধ্যে পুষ্টিকর খাবার বিতরণকালে তিনি এ কথা বলেন।

এ সময় ডা. জাফরুল্লাহ চৌধুরী মায়েদের উদ্দেশে বলেন, আজকের বাংলাদেশ আপনারা বাঁচিয়ে রেখেছেন। সে জন্য আপনাদের শিশুদের সুস্থতা চাই। তাদের লেখাপড়া করতে হবে। সে জন্য দুটি কাজ করেছি। একটা হচ্ছে, সবার জন্য বিশেষ গণস্বাস্থ্য বীমা। দিনে মাত্র সাত টাকা। সাত টাকায় আপনাদের সব চিকিৎসার ব্যবস্থা আমরা করে দেব।

তিনি আরও বলেন, মায়েরা বাসাবাড়ি, কলকারখানায় কাজ করেন। কারও যদি অসুখ হয়, তাহলে ওই পরিবারের সারা মাসের সঞ্চয় শেষ হয়ে যায়। সে জন্য স্বাস্থ্যবীমা করা হয়েছে। মাসে ২০০ টাকা, অর্থাৎ দিনে সাত টাকা। এই টাকা দিয়ে ডাক্তারের চিকিৎসা, ওষুধ ও হাসপাতালে ভর্তি হবেন। প্রসূতি মায়েদের বাড়তি টাকা ছাড়াই ডেলিভারি করানো হবে।

গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে এ সময় ৫০০ পরিবারের মধ্যে মা ও শিশুদের জন্য বিশেষ পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের ভ্রাম্যমাণ হাসপাতালের সমন্বয়ক অধ্যাপক ডা. শওকত আরমান, গণস্বাস্থ্য নগর হাসপাতালের পরিচালক ডা. বদরুল হক, স্থানীয় সমাজসেবক মোজাম্মেল হক মাস্টার, প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ।

২৭ বছরের বিরতি দিয়ে ৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন ইউপি সদস্…
  • ০২ নভেম্বর ২০২৬
নিরাপত্তা উদ্বেগে স্কোয়াডে নেই রোনালদো, শঙ্কায় এশিয়ান কাপ
  • ০২ নভেম্বর ২০২৬
চট্টগ্রাম-সন্দ্বীপ রুটের ভাড়া ছিল ১৪০ টাকা, একই জাহাজে কক্স…
  • ০২ নভেম্বর ২০২৬
ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা
  • ০২ নভেম্বর ২০২৬
পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা…
  • ০২ নভেম্বর ২০২৬
মিরসরাইয়ে দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল চালকের সহকারীর
  • ০২ নভেম্বর ২০২৬