আল্লাহর রহমতে টিকার সমস্যা সমাধান হয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী

১০ জুলাই ২০২১, ০৪:৫৪ PM
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক © ফাইল ছবি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, আগস্ট মাসের শুরুতে টিকা সরবরাহের আন্তর্জাতিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে ফাইজারের ৬০ লাখ ডোজ টিকা দেশে আসবে।

আজ শনিবার (১০ জুলাই) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারে ফিল্ড হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আল্লাহর রহমতে দেশে টিকার সমস্যার সমাধান হয়ে গেছে। ইতোমধ্যে কোভ্যাক্সের আওতায় ৪৫ লাখ টিকা এসেছে। এছাড়া ফাইজারের ৬০ লাখ ডোজ টিকার বিষয়ে গত শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশ সরকারকে চিঠি দিয়ে নিশ্চিত করেছে।

তিনি বলেন, চলতি মাসের শেষে অথবা আগামী মাসের শুরুতে চীনের সিনোফার্মের ৫০ লাখ ডোজ টিকা বাংলাদেশে পৌঁছাবে। আমরা আশা করছি, আগামী দেড় মাসের মধ্যে এক থেকে দেড় কোটি ডোজ টিকা আমাদের হাতে থাকবে।

টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৩ অক্টোবর ২০২৬
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে টাকা থাকবে শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
আগামী বছর এক সেট বিজি প্রেস, অন্য সেট বাইরে থেকে প্রিন্ট কর…
  • ০৩ অক্টোবর ২০২৬
৮ হাজার এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারিসহ নানা ফিচার নিয়ে বাজারে …
  • ০৩ অক্টোবর ২০২৬
জাবিপ্রবি ও পাঁচ শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণা ও প্রযু…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতিদিনের যে ৫ অভ্যাস লিভারের ক্ষতি করে, সতর্ক হন এখনই
  • ০৩ অক্টোবর ২০২৬