ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু

০৭ জুলাই ২০২১, ১১:৫৭ AM
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক)

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) © ফাইল ছবি

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৩ জন ও উপসর্গ নিয়ে ৪ জন মারা গেছেন। বুধবার (৭ জুলাই) সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় মৃতরা হলেন, ময়মনসিংহ সদরের হাফিজুর রহমান (৫০), আব্দুল কাদির (৬০) ও মোফাজ্জল হোসেন (৬২)।আর উপসর্গ নিয়ে মৃতরা হলেন, ময়মনসিংহের ফুলবাড়িয়ার আবুল কাশেম (৭৫), নেত্রকোনা সদরের হেনা পাল (৫৭), গাজীপুর শ্রীপুরের লিয়াকত আলী (৩০) এবং টাঙ্গাইলের আনোয়ারা (৭০)।

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, ‘করোনা ইউনিটের আইসিইউতে ১৯ জনসহ মোট ৩৪১ জন চিকিৎসাধীন রয়েছেন। নতুন ভর্তি হয়েছেন ৫১ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০ জন।’

অপরদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন,'ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে ৭২১ টি নমুনা পরীক্ষায় ১১৭ জনের করোনা শনাক্ত হয়েছে।'

ট্যাগ: করোনা
জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছাত্রদল: ছাত্রদল সেক…
  • ০২ আগস্ট ২০২৬
বদলি প্রত্যাশী শিক্ষকদের পক্ষ থেকে টেলিটকের প্রতি খোলা চিঠি
  • ০২ আগস্ট ২০২৬
আবাসিক হলে গণরুম-গেস্টরুম সংস্কৃতি বন্ধ চায় ছাত্রশিবির, উপা…
  • ০২ আগস্ট ২০২৬
পেছাল প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবলের উদ্বোধন
  • ০২ আগস্ট ২০২৬
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্…
  • ০২ আগস্ট ২০২৬
নারী শিক্ষার্থীদের জন্য মাতৃত্বকালীন ছুটি ও উপস্থিতিতে ছাড়ে…
  • ০২ আগস্ট ২০২৬