বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীসহ তিন ক্যাটাগরিতে টিকার নিবন্ধন চলছে

০২ জুলাই ২০২১, ১২:৪৪ AM
টিকার নিবন্ধন চলছে

টিকার নিবন্ধন চলছে © সংগৃহীত

করোনা রোধকারী টিকার নিবন্ধন এখনও সবার জন্য উন্মুক্ত হয়নি।  করোনাভাইরাসের  টিকার নিবন্ধনবিষয়ক সরকারি ওয়েবসাইটে (https://surokkha.gov.bd/) মাত্র তিনটি ক্যাটাগরিতে (ধরন) নিবন্ধন চলছে।

এই সাইটের তত্ত্বাবধানকারী আইসিটি বিভাগ সূত্রে জানা গেছে, স্বাস্থ্য মন্ত্রণালয় যে তিনটি ক্যাটাগরি (নিবন্ধনকারীদের ধরন) নির্বাচন করে দিয়েছে, সেই তিনটিতেই এখন নিবন্ধন চলছে। বৃহস্পতিবার (১ জুলাই) থেকে আবারও টিকার নিবন্ধন শুরু হয়েছে বলে জানা যায়।

‘সুরক্ষা’ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এখন শুধু সম্মুখ সারির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, চিকিৎসা-শিক্ষা সংশ্লিষ্ট বিষয়ের ছাত্রছাত্রী ও বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর শিক্ষার্থীদের নিবন্ধনের ব্যবস্থা রাখা হয়েছে। যদিও আগে সুরক্ষা সাইট ও অ্যাপে ২৪টি ক্যাটাগরিতে নিবন্ধনের ব্যবস্থা ছিল।

টিকার নিবন্ধনের বিষয়ে তথ্য ও যোগাযোযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘আমাদের কর্তৃপক্ষ (টিকার নিবন্ধন বিষয়ে) হলো স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয় তিন ক্যাটাগরিতে নিবন্ধন শুরু করতে বলেছে। আমরা সেই মতে তিনটি ক্যাটাগরি ওপেন করেছি।  স্বাস্থ্য মন্ত্রণলায় যখনই আমাদের সব ক্যাটাগরি ওপেন করতে বলবে, তখনই আমরা ওপেন করে দেবো। 

তিনি মনে করেন, টিকার পর্যাপ্ততার ওপর নির্ভর করে— কাদের আগে টিকা দেওয়া হবে। সে কারণেই হয়তো এভাবে ক্যাটাগরি নির্বাচন করা হয়েছে।

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছাত্রদল: ছাত্রদল সেক…
  • ০২ আগস্ট ২০২৬
বদলি প্রত্যাশী শিক্ষকদের পক্ষ থেকে টেলিটকের প্রতি খোলা চিঠি
  • ০২ আগস্ট ২০২৬
আবাসিক হলে গণরুম-গেস্টরুম সংস্কৃতি বন্ধ চায় ছাত্রশিবির, উপা…
  • ০২ আগস্ট ২০২৬
পেছাল প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবলের উদ্বোধন
  • ০২ আগস্ট ২০২৬
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্…
  • ০২ আগস্ট ২০২৬
নারী শিক্ষার্থীদের জন্য মাতৃত্বকালীন ছুটি ও উপস্থিতিতে ছাড়ে…
  • ০২ আগস্ট ২০২৬