করোনায় রামেক হাসপাতালে সর্বোচ্চ মৃত্যু

২৯ জুন ২০২১, ০৯:৩৭ AM

© প্রতীকী ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে। গেল ২৪ ঘণ্টায় ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসের ২৯ দিনে (১ জুন সকাল ৮টা থেকে ২৯ জুন সকাল ৮টা পর্যন্ত) এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেলেন ৩৪৩ জন।  

গতকাল সোমবার (২৮ জুন) সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার (২৯ জুন) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ের মধ্যে তারা মারা যান।  

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত ২৫ জনের মধ্যে ৯ জন করোনা পজিটিভ ছিলেন। আর ১৬ জন ভর্তি ছিলেন করোনার উপসর্গ নিয়ে। চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।

“মৃতদের মধ্যে রাজশাহীতে ১২ জন, চাঁপাইনবাবগঞ্জে ৫ জন ও নাটোরে ৫ জন, নওগাঁয় ২ জন ও চুয়াডাঙ্গায় ১ জন।  এ নিয়ে চলতি মাসের ২৯ দিনে (১ জুন সকাল ৮টা থেকে ২৯ জুন সকাল ৮টা পর্যন্ত) এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেলেন ৩৪৩ জন।” 

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ জন। সোমবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালে ভর্তি আছেন ৪৫৯ জন। রামেক হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা ৪০৫টি।

প্রশাসনিক ব্যয় কমিয়ে শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় বাড়ানো …
  • ০২ আগস্ট ২০২৬
জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়েও কোনো অংশে কম নয়: রিজভী
  • ০২ আগস্ট ২০২৬
দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার জন্য জরুরি নির্দেশ…
  • ০২ আগস্ট ২০২৬
লিখিত-ভাইভায় এগিয়েও ‘আউট’, পছন্দের প্রার্থীকে নিয়োগে নম্বর …
  • ০২ আগস্ট ২০২৬
এনআইডি তৈরির কথা বলে শহরে নিয়ে তরুণীকে ধর্ষণ, গ্রেপ্তারের প…
  • ০২ আগস্ট ২০২৬
দেশে ১০ হাজারের বেশি ডায়াগনস্টিক ল্যাব, আন্তর্জাতিক স্বীকৃত…
  • ০২ আগস্ট ২০২৬