মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত

১৮ জুন ২০২১, ০৬:০৭ PM
করোনাভাইরাস

করোনাভাইরাস © ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৫৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৮৮৩ জন। এ নিয়ে করোনায় মোট প্রাণহানি হলো ১৩ হাজার ৩৯৯ জনের। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১৮.৫৯ শতাংশ। নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৮৮২টি।

আজ শুক্রবার (১৮ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৮৮৩ জনের শরীরে। হিসেব অনুযায়ী এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ৪৪ হাজার ৯৭০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৯৫৫ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ৭ লাখ ৭৮ হাজার ৪২১ জন।

এর আগে, গতকাল বৃহস্পতিবার (১৭ জুন) ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল ৬৩ জনের এবং শনাক্ত হয়েছিল ৩ হাজার ৮৪০ জন।

প্রশাসনিক ব্যয় কমিয়ে শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় বাড়ানো …
  • ০২ আগস্ট ২০২৬
জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়েও কোনো অংশে কম নয়: রিজভী
  • ০২ আগস্ট ২০২৬
দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার জন্য জরুরি নির্দেশ…
  • ০২ আগস্ট ২০২৬
লিখিত-ভাইভায় এগিয়েও ‘আউট’, পছন্দের প্রার্থীকে নিয়োগে নম্বর …
  • ০২ আগস্ট ২০২৬
এনআইডি তৈরির কথা বলে শহরে নিয়ে তরুণীকে ধর্ষণ, গ্রেপ্তারের প…
  • ০২ আগস্ট ২০২৬
দেশে ১০ হাজারের বেশি ডায়াগনস্টিক ল্যাব, আন্তর্জাতিক স্বীকৃত…
  • ০২ আগস্ট ২০২৬