যবিপ্রবির ল্যাবে একদিনে ২৭২ জনের করোনা শনাক্ত

১৮ জুন ২০২১, ১১:১২ AM
যবিপ্রবি জিনোম সেন্টার

যবিপ্রবি জিনোম সেন্টার © ফাইল ছবি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে গত ২৪ ঘণ্টায় ২৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট ৬৫০ জনের নমুনা পরীক্ষা করে তাদের করোনা শনাক্ত করা হয়।

শুক্রবার (১৮ জুন) সকালে বিশ্ববিদ্যালয় পরীক্ষণ দলের সদস্য ও অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, যবিপ্রবি জিনোম সেন্টারে গত ২৪ ঘণ্টায় যশোরের ৫৩৮ জনের নমুনা পরীক্ষা করে ২৪৭ জনের, মাগুরার ৩৫ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের ও নড়াইলের ৭৭ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। মোট ৬৫০ জনের নমুনা পরীক্ষা করে ২৭২ জনের করোনা পজিটিভ এবং ৩৭৮ জনের নেগেটিভ ফলাফল এসেছে।

পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য সংশ্লিষ্ট জেলারগুলোর সিভিল সার্জন অফিসে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

প্রশাসনিক ব্যয় কমিয়ে শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় বাড়ানো …
  • ০২ আগস্ট ২০২৬
জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়েও কোনো অংশে কম নয়: রিজভী
  • ০২ আগস্ট ২০২৬
দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার জন্য জরুরি নির্দেশ…
  • ০২ আগস্ট ২০২৬
লিখিত-ভাইভায় এগিয়েও ‘আউট’, পছন্দের প্রার্থীকে নিয়োগে নম্বর …
  • ০২ আগস্ট ২০২৬
এনআইডি তৈরির কথা বলে শহরে নিয়ে তরুণীকে ধর্ষণ, গ্রেপ্তারের প…
  • ০২ আগস্ট ২০২৬
দেশে ১০ হাজারের বেশি ডায়াগনস্টিক ল্যাব, আন্তর্জাতিক স্বীকৃত…
  • ০২ আগস্ট ২০২৬