কল দিলেই বাড়িতে বিনামূল্যে অক্সিজেন পৌঁছে দেবে পুলিশ

১৫ জুন ২০২১, ০৮:৩৩ PM
অক্সিরজন সিলিন্ডার

অক্সিরজন সিলিন্ডার © ফাইল ছবি

রাজশাহীতে বিনামূল্যে প্রয়োজনানুসারে নগরীর কোভিড আক্রান্তদের অক্সিজেন সহায়তা দেওয়ার লক্ষে নগর পুলিশ গঠন করেছে ‘পুলিশ কোভিড অক্সিজেন ব্যাংক'। মঙ্গলবার (১৫ জুন) দুপুরে নগর পুলিশ কার্যালয়ে কমিশনার আবু কালাম সিদ্দিক এ কার্যক্রম উদ্বোধন করেন।

৫০টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাত্রা শুরু হলেও দ্রুতই তা ১০০ তে উন্নীত করা হবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার।
তিনি বলেন, কোভিড আক্রান্ত হয়ে শ্বাসকষ্টে ভুগছেন এমন ব্যক্তি বা তার স্বজনরা কন্ট্রোল রুমের ০১৩২০-০৬৩৯৯৮ নম্বরে কল করলে অক্সিজেন সিলিন্ডারসহ পুলিশ সদস্য আক্রান্তের ঠিকানায় উপস্থিত হবেন।

তারা বিনামূল্যে রোগীকে অক্সিজেন ও সংশ্লিষ্ট সেবা প্রদান করবেন। পুলিশ কমিশনার উল্লেখ করেন, এ কার্যক্রম পরিচালনা করতে ইন্সপেক্টর সহ ১০ জনকে সিলিন্ডার ব্যবহার, স্পিড মাত্রা নির্ধারণ ও রিফিল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

 

উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬
শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬