টিকা পেতে চীনের নেতৃত্বে নতুন প্ল্যাটফর্মে বাংলাদেশ

২৭ এপ্রিল ২০২১, ০৫:৪৬ PM

© ফাইল ফটো

মহামারি করোনাভাইরাসের টিকা পেতে চীনের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম ‘ইমারজেন্সি মেডিকেল স্টোরেজ ফ্যাসিলিটি ফর কোভিড ফর সাউথ এশিয়া’য় যোগ দিচ্ছে বাংলাদেশ। ছয় দেশের পররাষ্ট্রমন্ত্রীর এক যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। আজ মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন বলেন, প্ল্যাটফর্মের অন্যতম উদ্যোক্তা চীন। আমরা আজ এ ছয়টি দেশের পররাষ্ট্রমন্ত্রীগণ দীর্ঘ সময় ধরে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। চীন ও বাংলাদেশ ছাড়া বাকি চারটি দেশ হচ্ছে পাকিস্তান, আফগানিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা। এ সময় এই প্ল্যাটফর্মে ভারতকেও অংশ নিতে আমন্ত্রণ জানান পররাষ্ট্রমন্ত্রী।

ড. মোমেন জানান, অনেক সময় বিভিন্ন দেশে হঠাৎ করে ভ্যাকসিনের ঘাটতি দেখা যায়। তখন তাদের জন্য জরুরি ভিত্তিতে টিকার দরকার হতে পারে। এজন্য চীন এমন একটি স্টোরেজ ফ্যাসিলিটি তৈরি করতে চায়, যাতে জরুরি সময়ে এই স্টোরেজ থেকে টিকা সরবরাহ করে প্রয়োজন মেটানো যায়।

‘বিসিএস ক্যাডার হওয়ার পর যত ঘুষ দিয়েছি, আগে কখনো দিইনি’
  • ১৬ জুন ২০২৬
নারীদের জন্য নিরাপদ অনলাইন স্পেস তৈরি করা জরুরি: সংসদে মানস…
  • ১৬ জুন ২০২৬
পাবিপ্রবিতে দুই দিনব্যাপী তথ্যপ্রযুক্তি-বিষয়ক আন্তর্জাতিক স…
  • ১৬ জুন ২০২৬
রাষ্ট্রপতির কার্যালয়ে চাকরি, পদ ১৯, আবেদন এসএসসি-এইচএসসি পা…
  • ১৬ জুন ২০২৬
মহাসড়কের পাশে ময়লার ভাগাড়, ভোগান্তিতে পথচারী
  • ১৬ জুন ২০২৬
দায়িত্বের অসম্ভব চাপ অনুভব করছি: প্রধানমন্ত্রী
  • ১৬ জুন ২০২৬
×