৮ ব্যাংকের ‘অফিসার’ নিয়োগ পরীক্ষার তারিখ ও আসনবিন্যাস প্রকাশ

২৬ জানুয়ারি ২০২৬, ০৯:৫৬ AM
বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক © সংগৃহীত ও সম্পাদিত

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত আটটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে ‘অফিসার (সাধারণ)’ পদে নিয়োগের জন্য অনুষ্ঠিতব্য প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি, কেন্দ্র তালিকা ও প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

রবিবার (২৫ জানুয়ারি) ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের পরিচালক (বিএসসিএস) ও সদস্য-সচিব মিজানুর রহমান আকন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, এ পরীক্ষা আগামী শনিবার (৩১ জানুয়ারি) বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের তত্ত্বাবধানে ০৮টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে 'অফিসার (সাধারণ)' (১০ম গ্রেড) পদে যোগ্য বিবেচিত প্রার্থীদের ০১ ঘণ্টাব্যাপী প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৩১/০১/২০২৬ তারিখ, শনিবার (বিকাল ০৩.০০টা-০৪.০০টা) অনুষ্ঠিত হবে। প্রিলিমিনারি পরীক্ষার কেন্দ্র তালিকা ও ডুপ্লিকেট প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত বিস্তারিত তথ্য বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd) এ আপলোড করা হয়েছে।

এছাড়া, বিজ্ঞপ্তিতে ব্যাংকিং ও আর্থিক সেবা গ্রহণে কোনো ধরনের হয়রানির শিকার হলে বা অভিযোগ থাকলে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত হটলাইন নম্বর ১৬২৩৬-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করে ভারতে নিয়ে গেছে বিএসএফ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিধিবহির্ভূতভাবে বকেয়া বেতন-ভাতা নিলেন ১০১ কর্মকর্তা, ফেরত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতারে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ, মাসিক ভাতা-আবাসনসহ থাকছ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
তিন জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক শেষে স্থায়ী কমিটির বৈ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আগামী শিক্ষাবর্ষে মাধ্যমিক শ্রেণির বইয়ে এআই, রোবোটিক্সসহ স…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9