সোনালি দিনের সিনেমার নায়ক ওয়াসিম আর নেই

১৮ এপ্রিল ২০২১, ০৮:০৮ AM
বাংলা চলচ্চিত্রের সোনালি দিনের অভিনয়শিল্পী নায়ক ওয়াসিম

বাংলা চলচ্চিত্রের সোনালি দিনের অভিনয়শিল্পী নায়ক ওয়াসিম © সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের সোনালি দিনের অভিনয়শিল্পী নায়ক ওয়াসিম আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টা ৪০ মিনিটের দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭১ বছর।

হাসপাতাল সূত্র ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

নায়ক হিসেবে ওয়াসিমের রূপালি পর্দায় অভিষেক হয় মোহসিন পরিচালিত ‘রাতের পর দিন’ চলচ্চিত্রের মাধ্যমে। ১৯৭৬ সালে মুক্তি পায় এস এম শফী পরিচালিত ‘দি রেইন’। এ সিনেমাটি তাঁকে ব্যাপক পরিচিতি এনে দেয়।

এরপর ১৯৭৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত চলচ্চিত্রে শীর্ষ অভিনেতাদের একজন ছিলেন তিনি। অভিনয় জীবনে তিনি ১৫২টির মতো সিনেমায় অভিনয় করেছেন।

গোলকিপারের জাদুতে উরুগুয়েকে আটকে দিল সৌদি আরব
  • ১৬ জুন ২০২৬
অতিরিক্ত কফি পানে বাড়ছে মূত্রথলির সমস্যা, যেসব লক্ষণে সতর্…
  • ১৬ জুন ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ঝড়ের আভাস
  • ১৬ জুন ২০২৬
ব্রাজিল-স্পেনের হোঁচটে সতর্ক আর্জেন্টিনা
  • ১৬ জুন ২০২৬
আল-আমরির গোলে প্রথমার্ধেই উরুগুয়েকে চমকে দিল সৌদি আরব
  • ১৬ জুন ২০২৬
‘টাকা অভাবে মাকে সঙ্গে আনতে পারিনি’—স্পেনকে রুখে দিয়ে আবেগা…
  • ১৬ জুন ২০২৬
×