করোনা কেড়ে নিল একাত্তর টিভির সহযোগী প্রযোজকের প্রাণ

১৬ এপ্রিল ২০২১, ০৮:৪৯ PM
রিফাত সুলতানা

রিফাত সুলতানা © ফাইল ফটো

প্রায় এক সপ্তাহ যাবৎ করোনার সঙ্গে লড়াই করে বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির অ্যাসোসিয়েট নিউজ প্রডিউসার (সহযোগী প্রযোজক) রিফাত সুলতানা মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। আজ শুক্রবার (১৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে রাজধানীর ইমপালস হাসপাতালে মারা যান তিনি।

এর আগে আজ সকালেই কন্যা সন্তানের মা হন তিনি। অন্যদিকে তার স্বামী নাজমুল ইসলামও করোনায় আক্রান্ত হয়ে কয়েকদিন ধরে রাজধানীর মুগদা হাসপাতালে চিকিৎসাধীন।

একাত্তর টিভির প্রযোজক মাজহারুল মাসুম বলেন, সকালে রিফাত সুলতানার সন্তান জন্ম দিয়েছেন। আর বিকেলে তার মৃত্যুর সংবাদ আমরা পেয়েছি। একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন তার শাশুড়ি। এছাড়া রিফাতের স্বামীও করোনায় আক্রান্ত।

জানা যায়, রিফাতের আরও দু’জন সন্তান রয়েছে। আর আজ সকালে ইমপালস হাসপাতালে রিফাতের কন্যা সন্তান জন্ম দেন। সদ্যজাত সন্তানের অবস্থাও খারাপ ছিল। এ কারণে সকালেই তার কন্যা সন্তানকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে শিশুটি বিশেষভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।

পাবলিক পরীক্ষা পদ্ধতিতে কী পরিবর্তন করতে চাইছে সরকার?
  • ১২ এপ্রিল ২০২৬
ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১২শ লিটার ডিজেল জব্দ
  • ১২ এপ্রিল ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ অস্ট্রেলিয়ার অ্যাডিলে…
  • ১২ এপ্রিল ২০২৬
বিএনপির কার্যালয় খোলা নিয়ে সংঘর্ষ, ছেলের পিস্তলের গুলিতে আহ…
  • ১২ এপ্রিল ২০২৬
এএফসি টুর্নামেন্টের আয়োজক হতে চায় বাংলাদেশ
  • ১২ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান ও কর্মচারীদের বদলি নিয়ে নতুন তথ্য জানাল মন…
  • ১২ এপ্রিল ২০২৬