আগে জীবনটা বাঁচাতে হবে: প্রধানমন্ত্রী

০৪ এপ্রিল ২০২১, ০২:১৫ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © ফাইল ছবি

এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

আজ রবিবার (৪ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনের সমাপ্তি ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ  আহবান জানান তিনি। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।

প্রধানমন্ত্রী বলেন, সবকিছু আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। আমরা প্রথম এক সপ্তাহের জন্য ব্যবস্থা নিয়েছি ও এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছি। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করছি। করোনার দ্বিতীয় ঢেউ চলছে। আজকেই আমি প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছি। হয়তো মানুষের একটু কষ্ট হবে। কিন্তু জীবনটা তো আগে। আগে জীবনটা বাঁচাতে হবে।

তিনি বলেন, আমরা চিকিৎসার ব্যবস্থা করেছি। আমরা টিকার দ্বিতীয় ডোজ শুরু করবো। আরও টিকা আনা হবে। টিকা আনার ব্যবস্থা করবো।

এর আগে এদিন করোনা ভাইরাসজনিত রোগের সংক্রমণ বাড়ায় দ্বিতীয় দফায় সারাদেশে লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

ভুল প্রশ্নে দাখিল পরীক্ষা, বিপাকে ৮ শিক্ষার্থী
  • ২৬ এপ্রিল ২০২৬
দুই নতুন মুখকে স্কোয়াডে রাখার ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক
  • ২৬ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে নিহত লিমন-বৃষ্টিকে নিয়ে বিবৃতি দিল সরকার
  • ২৬ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে জকসু ও বিবিভি এর মধ্যে সমঝোতা…
  • ২৬ এপ্রিল ২০২৬
খালেদা জিয়ার গাড়ি বহরে হামলাকারী ঢাবির ডেপুটি রেজিস্ট্রার ল…
  • ২৬ এপ্রিল ২০২৬
শেরে বাংলা উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা …
  • ২৬ এপ্রিল ২০২৬