টিকা নিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের যে তথ্য পাঠাতে হবে

০৩ মার্চ ২০২১, ১০:৩৪ AM
পাবলিক বিশ্ববিদ্যালয়ের লোগো

পাবলিক বিশ্ববিদ্যালয়ের লোগো © ফাইল ফটো

করোনাভাইরাসের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। তবে করোনার সংক্রমণ কমে আসায় আগামী ২৪ মে থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আগে সবাইকে করোনার টিকা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

জানা গেছে, করোনার টিকা নিতে বেশি কিছু তথ্য পাঠাতে হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের। এ তথ্য পাঠাতে আলাদা দুটি ছক তৈরি করা হয়েছে।

এরমধ্যে একটিতে বিশ্ববিদ্যালয়ের নাম, পদবি, জাতীয় পরিচয়পত্রের নম্বর, জন্ম তারিখ, জেলা ও উপজেলার নাম দিতে হবে। আর শিক্ষার্থীদের ক্ষেত্রে পদবির জায়গায় শিক্ষার্থীর নাম ও শ্রেণি/বর্ষ, বিভাগ, হলের নাম প্রভৃতি উল্লেখ করতে হবে।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম এ প্রসঙ্গে বলেন, ৪০ বছর বা এর বেশি বয়সের শিক্ষকরা স্বাভাবিক নিয়মে করোনার টিকা দিতে পারবেন। তবে এর কম বয়সীরা তাদের ব্যক্তিগত তথ্য জমা দেবেন শিক্ষা মন্ত্রণালয়ে।

মন্ত্রণালয় থেকে পাঠানো তথ্য অধিদপ্তরের এমআইএস বিভাগে অন্তর্ভুক্ত হলে তারা এরপর টিকার জন্য বিবেচিত হবেন বলে তিনি জানান।

ছেলের রোজা নিয়ে গর্ব, শৈশবের স্মৃতিতে ভাসলেন তাসকিন
  • ২১ মার্চ ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ঈদ ভাবনা ও প্রত্যাশা
  • ২১ মার্চ ২০২৬
আসন্ন সিরিজের জন্য দোয়া চাইলেন মুশফিক
  • ২১ মার্চ ২০২৬
পেটের স্বাস্থ্যের জন্য যেসব খাবার উপকারী
  • ২১ মার্চ ২০২৬
ডিজিটাল সালামীর যুগে ফিকে হচ্ছে নতুন টাকার উচ্ছ্বাস
  • ২১ মার্চ ২০২৬
ইরাকে গোয়েন্দা সদর দপ্তরে হামলা, এক কর্মকর্তা নিহত
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence