২২ ফেব্রুয়ারি আসছে করোনা টিকার দ্বিতীয় চালান

১৫ ফেব্রুয়ারি ২০২১, ১২:৫৪ PM
প্রতীকী

প্রতীকী

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন জানিয়েছেন, আগামী ২২ ফেব্রুয়ারি করোনার টিকার দ্বিতীয় চালান আসবে। এ চালানে ২০ থেকে ৩০ লাখ ডোজ আনা হবে বলে জানান তিনি।

আজ সোমবার বেলা ১২টার দিকে তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা গ্রহণ করেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন। এসময় তিনি এ তথ্য জানান।

পাপন বলেন, নিজেদের জন্য বেসরকারি উদ্যোগে টিকার জন্য কোন প্রয়োজনীয়তা নেই, কারণ সবাই ফ্রিতেই টিকা পাচ্ছে। ফলে এখনই বেসরকারি পর্যায়ে টিকা আসছে না। এতো সুন্দর ব্যবস্থাপনায় টিকাদান বিশ্বের অনেক উন্নত দেশও দিতে পারছেন না জানিয়ে পাপন সকলকে টিকা নেওয়ার আহ্বান জানান।

এর আগে ভারত সরকারের কাছ থেকে উপহার হিসেবে বাংলাদেশ সরকার ২০ লাখ ডোজ টিকা পেয়েছে। এই টিকা পাওয়ার পর সরকার ২৭ জানুয়ারি থেকে টিকা প্রয়োগ শুরু করে। ২৭ ও ২৮ জানুয়ারি ঢাকায় পরীক্ষামূলক টিকা প্রয়োগ করা হয়। তারপর ৭ ফেব্রুয়ারি দেশে টিকাদান কার্যক্রম শুরু হয়।

রাজধানীতে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জুলাইযোদ্ধা জু…
  • ১৬ জুন ২০২৬
আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল করে ভুল করিনি
  • ১৬ জুন ২০২৬
নতুন মেডিকেল টেস্টে বড় ধাক্কা, পুরো বিশ্বকাপ থেকেই কি ছিটক…
  • ১৬ জুন ২০২৬
বকেয়া বেতনের দাবিতে তেজগাঁওয়ে সড়ক অবরোধ পোশাকশ্রমিকদের
  • ১৬ জুন ২০২৬
আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ
  • ১৬ জুন ২০২৬
আফ্রিকার সবচেয়ে শক্তিশালী দেশের সামনে বিশ্বসেরা ফ্রান্স, কী…
  • ১৬ জুন ২০২৬
×