এ মাসেই আসছে করোনা ভ্যাকসিন

১১ জানুয়ারি ২০২১, ০৩:৫৬ PM

© সংগৃহীত

ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ডের করোনাভাইরাসের টিকা চলতি মাসের মধ্যেই বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার (১১ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চ্যুয়াল মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি একথা জানান।

সাংবাদিকদের এক প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, করোনার ভ্যাকসিন তো আসছে, মুখ্য সচিব এটা কো-অর্ডিনেট করছেন। তিনি গতকাল (রবিবার) একটা মিটিং করেছেন। ওনারা হয়তো আজ সিদ্ধান্ত জানিয়ে দেবেন।

সেরামের ভ্যাকসিন কবে বাংলাদেশে আসবে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এই মাসের মধ্যে চলে আসছে বলে আজকের মিটিংয়ে বলা হয়েছে। উনি (মুখ্য সচিব) বলেছেন, আশা করি এই মাসের শেষের মধ্যেই চলে আসবে।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন তিন কোটি ডোজ কিনতে গত ৫ নভেম্বর সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার সঙ্গে চুক্তি করে বাংলাদেশ সরকার।

চুক্তি অনুযায়ী, প্রতি মাসে টিকার ৫০ লাখ ডোজ পাঠাবে সেরাম ইনস্টিটিউট। বাংলাদেশে ভ্যাকসিন সরবরাহ করবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

বিদেশগমনে নিয়েছিলেন বিভাগীয় সুপারিশ, বার কাউন্সিল প্রিলিতেও…
  • ০১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারিকরণ হচ্ছে ভোলার তিন শিক্ষা প…
  • ০১ আগস্ট ২০২৬
সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প…
  • ০১ আগস্ট ২০২৬
শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের মৃত্যুদণ্ড
  • ০১ আগস্ট ২০২৬
জৈন্তাপুরে ফের হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ৩১ জুলাই ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আব…
  • ৩১ জুলাই ২০২৬