অভিনেতা আব্দুল কাদের মারা গেছেন

২৬ ডিসেম্বর ২০২০, ০৮:৩৮ AM
আবদুল কাদের

আবদুল কাদের © ফাইল ছবি

অভিনেতা আবদুল কাদের মারা গেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার পুত্রবধু জাহিদা ইসলাম মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

এর আগে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে হঠাৎ এই অভিনেতার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে চিকিৎসকেরা করোনা ইউনিট থেকে তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করেন।

এর আগে, উন্নত চিকিৎসার জন্য গত ৮ ডিসেম্বর চেন্নাইতে নেওয়া হয় আবদুল কাদেরকে। সেখানকার হাসপাতালে পরীক্ষার পর ১৫ ডিসেম্বর তার ক্যানসার ধরা পড়ে।

চিকিৎসকেরা জানিয়েছিলেন, তার অবস্থা সংকটাপন্ন, ক্যানসার সারা শরীরে ছড়িয়ে পড়েছে। শারীরিক দুর্বলতার কারণে তাকে কেমোথেরাপি দেওয়া হচ্ছে না। গত রোববার সন্ধ্যায় অভিনেতাকে ঢাকায় আনা হয়। পরদিন ২১ ডিসেম্বর তার শরীরে করোনা শনাক্ত হয়। 

আওয়ামী লীগকে মাঠে নামতে দেবে না যুবদল-ছাত্রদল
  • ২২ জুন ২০২৬
আওয়ামী ফ্যাসিস্টদের বিচারের দাবিতে ২৩ জুন দেশব্যাপী বিক্ষোভ…
  • ২২ জুন ২০২৬
নিয়মিত মাস্টার্সে ভর্তি: রিলিজ স্লিপের মেধাতালিকা প্রকাশের …
  • ২২ জুন ২০২৬
পদত্যাগ করলেন কিয়ার স্টারমার 
  • ২২ জুন ২০২৬
সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শেষ হওয়ার পর তেলের…
  • ২২ জুন ২০২৬
তিন মাসের মধ্যে প্রাথমিকে ৫০ হাজার শিক্ষক নিয়োগ: শিক্ষামন্ত…
  • ২২ জুন ২০২৬