ঢাবিতে নৈতিক ও মানবিক মূল্যবোধ বিষয়ক কোর্স চালুর ব্যাপারে মতবিনিময় সভা

২৬ জানুয়ারি ২০২৬, ১১:৪৫ PM
ঢাবিতে নৈতিক ও মানবিক মূল্যবোধ বিষয়ক সভায় বক্তাগণ

ঢাবিতে নৈতিক ও মানবিক মূল্যবোধ বিষয়ক সভায় বক্তাগণ © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার লক্ষ্যে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ শিক্ষা বিষয়ক কোর্স চালু এবং এ বিষয়ে কর্মশালা আয়োজনের বিষয়ে বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক ও বিভাগীয় ছাত্র উপদেষ্টাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

আজ সোমবার ( ২৬ জানুয়ারি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়েছে।
 
এ সংক্রান্ত কমিটির আহবায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ সভায় সভাপতিত্ব করেন। কমিটির সদস্যরা হলেন  দর্শন বিভাগের চেয়ারম্যান মো. নূরুজ্জামান, নৈতিক উন্নয়ন কেন্দ্রের পরিচালক অধ্যাপক আ খ ম ইউনুস, দর্শন বিভাগের অধ্যাপক ড. শাহ্ কাওসার মুস্তাফা আবুলউলায়ী, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক ড. শাকিলা ইয়াসমিন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. খোরশেদ আলম এবং গ্রাফিক ডিজাইন বিভাগের প্রভাষক মীর মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আলী সভায় উপস্থিত ছিলেন।

সভায় সমাজের বিভিন্ন ক্ষেত্রে নৈতিক ও মানবিক মূল্যবোধের অবক্ষয়ের বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরা হয় এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধকরণের উপায় নিয়ে আলোচনা করা হয়। মেধার সঙ্গে নৈতিক ও মানবিক মূল্যবোধের সংমিশ্রণ ঘটিয়ে একটি উন্নত জাতি গঠনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ শিক্ষা বিষয়ক কোর্স চালু এবং এ বিষয়ে কর্মশালা আয়োজনের উপর সভায় গুরুত্বারোপ করা হয়।

সভায় নৈতিকতা ও মানবিক মূল্যবোধ শিক্ষা বিষয়ক কোর্স চালু এবং কর্মশালা আয়োজন বিষয়ক কমিটির বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করা হয়। কমিটির পরবর্তী কর্মপরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে মতবিনিময় সভার সুপারিশসমূহ বিবেচনা করার বিষয়ে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ থেকে সকল বিভাগ ও ইনস্টিটিউটে ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য ‘নৈতিকতা ও মানবিক মূল্যবোধ শিক্ষা’ বিষয়ক একটি কোর্স চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করা হয়।

একই শিক্ষাবর্ষ থেকে সকল বিভাগ ও ইনস্টিটিউটের বর্তমান শিক্ষার্থীদের জন্য ৪র্থ বর্ষ (সম্মান) ও মাস্টার্স পর্যায়ে ‘নৈতিকতা ও মানবিক মূল্যবোধ শিক্ষা’ বিষয়ক কর্মশালা আয়োজনের বিষয়েও সভায় বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

উল্লেখ্য, সমাজে নৈতিক ও মানবিক মূল্যবোধের অবক্ষয়ের প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার লক্ষ্যে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ শিক্ষা বিষয়ক কোর্স চালু এবং এ বিষয়ে কর্মশালা আয়োজনের জন্য পৃথক দু’টি কমিটি গঠন করা হয়েছে। সিন্ডিকেট সভার সিদ্ধান্তের আলোকে এ দুই কমিটি গঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদকে আহ্বায়ক করে গঠিত এই কমিটি এসংক্রান্ত কোর্স চালু ও কর্মশালা আয়োজনের বিষয়ে কয়েক মাস যাবৎ কাজ করছে।

আর্জেন্টিনা-ইংল্যান্ড জিতলেই বিশ্বকাপে গড়বে অনন্য ইতিহাস
  • ১২ জুলাই ২০২৬
দেখে নিন ইংল্যান্ড, নরওয়ের একাদশে কারা আছেন
  • ১২ জুলাই ২০২৬
তারকা এক ফুটবলারকে নিয়ে শঙ্কায় আর্জেন্টিনা
  • ১২ জুলাই ২০২৬
মসজিদ পরিদর্শনে গিয়ে ইসলাম গ্রহণ করলেন অস্ট্রেলিয়ার ফুটবলার…
  • ১২ জুলাই ২০২৬
নবীনদের স্বপ্নযাত্রায় এডাস্টের বর্ণাঢ্য নবীন বরণ ও সাংস্কৃত…
  • ১২ জুলাই ২০২৬
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহ…
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence