ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের বিষয় পছন্দক্রম ফরম পূরণ শুরু কাল

২৬ জানুয়ারি ২০২৬, ১২:৫১ PM
অপরাজেয় বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়

অপরাজেয় বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বিষয় পছন্দক্রম ফরম পূরণ  শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার (২৬ জানুয়ারি)। এটি চলবে আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।  

ফলাফল প্রকাশ ও পরবর্তী করণীয় সংক্রান্ত নির্দেশনা সম্পর্কিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থীকে জানানো যাচ্ছে যে, আগামী ২৭ জানুয়ারি  বিকেল ৩টা থেকে ৫ ফেব্রুয়ারি বিকেল ৩টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় সকল তথ্য সঠিকভাবে প্রদানপূর্বক বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।

পূরণকৃত ফরমটি প্রিন্ট করে নিজের কাছে সংরক্ষণ করতে হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে ফরম পূরণ না করলে কোনো প্রার্থীকে বিষয় মনোনয়নের জন্য বিবেচনা করা হবে না। সব প্রার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে বিষয় পছন্দক্রম ফরম পূরণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

১ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ে মালয়েশিয়া যেতে পারবেন প্রবাসী কর্…
  • ১২ নভেম্বর ২০২৬
নতুন মিলে প্রথম আখ মাড়াইয়ের প্রস্তুতি কেরুর, ৪৮০০ টন চিনি উ…
  • ১২ নভেম্বর ২০২৬
নোবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান
  • ১২ নভেম্বর ২০২৬
ঢাবিতে ভর্তি: একদিনেই আসনপ্রতি সাড়ে ৬ আবেদন, কোন ইউনিটে কত?
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের তালিকায় চট্টগ্রামের ৭ শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১২ নভেম্বর ২০২৬
নিজের কার্ডের সঙ্গে বন্ধুদের কার্ড স্ক্যান, ডিজিটাল হাজিরায়…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950