৪ ফেব্রুয়ারি বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়

২৬ জানুয়ারি ২০২৬, ০১:৩৩ PM , আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬, ০৩:৩৫ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

আগামী ৪ ফেব্রুয়ারি বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। পবিত্র শবে বরাত উপলক্ষে এ ছুটি ঘোষণা করা হয়েছে। আজ সোমবার (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আদিষ্ট হয়ে এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র শবে বরাত উপলক্ষে আগামী ৪ ফেব্রুয়ারি (বুধবার) বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিসসমূহ এক দিন ছুটি থাকবে।

আরও পড়ুন: ঢাবি বিজ্ঞান ইউনিটে ভর্তির ফলাফল হস্তান্তর, জানা গেল প্রকাশের সম্ভাব্য সময়

ইসলামী ফাউন্ডেশনের তথ্যমতে, আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। সে অনুযায়ী নির্বাহী আদেশে পরদিন ৪ ফেব্রুয়ারি (বুধবার) ছুটি থাকবে।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬