বিএনপিতে যোগ দিলেন পাঁচ শতাধিক সনাতনী ধর্মাবলম্বী

২৭ জানুয়ারি ২০২৬, ০১:২৩ AM , আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬, ০১:২৪ AM
বিএনপিতে যোগদান অনুষ্ঠানে অতিথি ও অংশগ্রহণকারীরা

বিএনপিতে যোগদান অনুষ্ঠানে অতিথি ও অংশগ্রহণকারীরা © টিডিসি ফটো

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর পৌরসভার সারপার ও চারটভাঙ্গা গ্রামের পাঁচ শতাধিক সনাতনী ধর্মাবলম্বী বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার  (২৬ জানুয়ারি ) বিকেলে নারায়নপুর পৌরসভার নারায়নপুর  ডিগ্রি  কলেজ রোড সংলগ্ন মাঠে এ উপলক্ষে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলার চারটভাঙ্গা গ্রামের রতন প্রধানীয়া,শাম দাস ও সারপার গ্রামের নগেন্দ্র চন্দ্র দাস, কাসি দাস,হরি দাস এবং রনজিত দাসের নেতৃত্বে পাঁচ শতাধিক সনাতন ধর্মাবলম্বী সেই অনুষ্ঠানে গিয়ে বিএনপিতে যোগ দেন। অনুষ্ঠানে সদ্য বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন ভূঁইয়া তাদের ফুল দিয়ে স্বাগত জানান।

অনুষ্ঠানে নগেন্দ্র চন্দ্র দাস বলেন, 'আমরা পাঁচ শতাধিক হিন্দু সম্প্রদায়ের মানুষ আনোয়ার হোসেন ভাইয়ের হাত ধরে বিএনপিতে যোগ দিলাম। আমরা ওয়াদা দিচ্ছি— শতভাগ ভোট ধানের শীষে দেব এবং প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করব।'

মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সহ-সভাপতি  মো. আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন, 'আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতাকর্মীর প্রতি আমি কৃতজ্ঞ। আমরা চাঁদপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব মো.জালাল উদ্দিনকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবো। তিনি আরও বলেন, আমি ছাত্রদল করেছি,যুবদল করেছি,এখন বিএনপি করছি। আমার রক্তে বিএনপি।আমরা সবাই শান্তি চাই। আমরা এক সাথে তারেক রহমানের স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবো। বিএনপি কোনো একক গোষ্ঠীর দল নয়।

তিনি আরও বলেন, বিএনপি সব ধর্মের ও সব মানুষের ভালোবাসার দল। আপনারা বিএনপিকে ভোট দিয়ে জয়লাভ করলে দেশের মানুষ শান্তিতে থাকবে। দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা একে অপরের ভাই। আমরা সবাই এ দেশের নাগরিক। বিএনপি প্রত্যেক ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। বিএনপির  চেয়ারম্যান তারেক রহমান সবার অধিকার রক্ষার জন্য সমান গুরুত্ব দিয়েছেন। একজনের বিপদে আরেকজন এগিয়ে আসব। আপনাদের নিরাপত্তার দায়িত্ব দলের পক্ষ থেকে আমরা নিচ্ছি। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সাম্যের, গণতান্ত্রিক, শান্তির বাংলাদেশ গড়তে চাই। 

মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের  সদস্য সচিব মো. সোহেল রানা প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহমুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোল্লা জাকির, নারায়নপুর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী প্রমুখ। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং হিন্দু ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9