তিতুমীর কলেজের মেধাবী ছাত্রের মৃত্যু

২২ ডিসেম্বর ২০২০, ১১:৫০ AM

© টিডিসি ফটো

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের মেধাবী ছাত্র জুলকার নাইন প্রান্ত কিডনী জনিত সমস্যার কারণে মারা গেছেন। আজ মঙ্গলবার(২২ ডিসেম্বর) সকালে রাজধানীর ধানমণ্ডির রেনেসাঁ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানা গেছে।

তার বন্ধু জাহাঙ্গীর হোসেন এই তথ্য নিশ্চিত করছে। জানা গেছে, জুলকার ২০১৭-১৮ সেশনে ভর্তি হলেও ইয়ার গ্যাপ দিয়ে ২০১৮-১৯ সেশনের সাথে পরীক্ষা দেয়।

তাঁর গ্রামের বাড়ী নরসিংদী জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়ন এর চর আহম্মদপুর। ছোট থেকেই কিডনীতে সমস্যা ছিলো সর্বশেষ ধানমণ্ডির রেনেসাঁ হাসপাতালে কিছুদিন চিকিৎসা নিচ্ছিলো। এক ভাই এক বোনের মধ্যে সে ছোট। বাবা মা দুজনই শিক্ষক।

এদিকে তাঁর মরদেহ গ্রামে দাফন করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

বিশ্ববাজারে কমল ইউরিয়া সারের দাম
  • ২২ জুন ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে রানার গ্রুপ, আবেদন ৩০ জুন পর…
  • ২২ জুন ২০২৬
বন বিভাগের আপত্তি উপেক্ষা করে সংরক্ষিত বনে বাউন্ডারি নির্মা…
  • ২২ জুন ২০২৬
অফিসার নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক, আবেদন ৭ জুলাই পর্যন্ত
  • ২২ জুন ২০২৬
এই ছাত্রদল, তোমরা একটু ডিসিপ্লিন মেইনটেইন করো: শিক্ষামন্ত্রী
  • ২২ জুন ২০২৬
গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু ১৫ জুল…
  • ২২ জুন ২০২৬