করোনায় আক্রান্ত আসাদুজ্জামান নূর

০৪ ডিসেম্বর ২০২০, ০৮:৩১ AM

© ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশিষ্ট অভিনেতা ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

তিনি বলেন, আসাদুজ্জামান নূরের কোভিড পজিটিভ ফল এসেছে। তিনি এখন নিজ বাসাতেই আইসোলেশনে আছেন। মানুষের ভালোবাসার কাছে পরাভূত হয়ে করোনা দ্রুত বিদায় নেবে তার শরীর থেকে, সেই প্রত্যাশা করছি।

আসাদুজ্জামান নূর নীলফামারী-২ আসনের সংসদ সদস্য ছাড়াও বর্তমানে তিনি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

চারবারের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর ১৯৭২ সাল থেকে নাগরিক নাট্য সম্প্রদায়ের সঙ্গে সম্পৃক্ত থেকে বাংলাদেশের নাট্য আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করছিলেন সাম্প্রতিক সময়েও। 

প্রাথমিকে প্রশিক্ষণহীন শিক্ষক থাকবেন না: প্রাথমিক ও গণশিক্ষ…
  • ২২ জুন ২০২৬
মাজারের ডেগ খুলে দিলেন ডিসি সারওয়ার
  • ২২ জুন ২০২৬
বদলি আবেদন শেষ হওয়ার কতদিন পর প্রতিষ্ঠান পরিবর্তন, জানাল মা…
  • ২২ জুন ২০২৬
অসংক্রামক রোগ প্রতিরোধে ৩৫ মন্ত্রণালয়ের সমন্বিত মহাপরিকল্পন…
  • ২২ জুন ২০২৬
অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
  • ২২ জুন ২০২৬
আকিজ ফুড অ্যান্ড বেভারেজ নিয়োগ দেবে সিনিয়র এক্সিকিউটিভ, আব…
  • ২২ জুন ২০২৬