করোনার সাত মাসে গেল ১০০ চিকিৎসকের প্রাণ

৩১ অক্টোবর ২০২০, ০৯:০২ PM
করোনায় প্রাণ যাওয়া চিকিৎসরা

করোনায় প্রাণ যাওয়া চিকিৎসরা © ফাইল ফটো

চলমান করোনা ভাইরাস পরিস্থিতির শুরু থেকে এ পর্যন্ত এই ভাইরাস সংক্রমণে ১০০ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এর আগে গত ১৫ এপ্রিল থেকে প্রথম মৃত্যু শুরু হয়। গত বৃহস্পতিবার বীর মুক্তিযোদ্ধা ডা. সেলিম আহমেদের মৃত্যুর মধ্য দিয়ে চিকিৎসকদের মৃত্যুর তালিকা ১০০ স্পর্শ করেছে। 

গত বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বীর মুক্তিযোদ্ধা ডা. সেলিম আহমেদের।  

তার বয়স হয়েছিল ৭০ বছর। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) তথ্য অনুযায়ী, ডা. সেলিম আহমেদ ১৯৯৭-৯৮ সালে বিএমএর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য ছিলেন। কর্মজীবনে দীর্ঘ সময় ইরানে কাটিয়েছেন।  এরপর দেশে ফিরে নিয়মিত রোগী দেখতেন।

জানা গেছে, দেশে গত ১৫ এপ্রিল প্রথম করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসকের মৃত্যু হয় ওইদিন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীন আহমদের (৪৭) মৃত্যু হয়।  ডা. মঈন উদ্দীন আহমেদ করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা করতে গিয়েই সংক্রমিত হয়েছিলেন। ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

বিএমএ’র তথ্য অনুযায়ী, গত ছয় মাসের মধ্যে এই অক্টোবর মাসে সবচেয়ে কমসংখ্যক চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যুর ঘটনাও এ মাসে কম। জুলাই মাস থেকে চিকিৎসক মৃত্যুর সংখ্যা কমেছে, তবে বন্ধ হয়নি।  জুলাই মাসে ১৫ জন, আগস্টে ১২ জন, সেপ্টেম্বরে ৮ জন ও অক্টোবরে ৭ জন চিকিৎসক মৃত্যু হয়েছে করোনায়। 

বিএমএ’র তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সারা দেশে ২ হাজার ৮৫৩ জন চিকিৎসক করোনায় সংক্রমিত হয়েছেন।  এর মধ্যে এপ্রিল মাস পর্যন্ত আক্রান্ত হন ৩৯২ জন। জুন মাসে ৮৪২, জুলাইয়ে ৮৯৫ ও আগস্টে ৫৫৯ জন চিকিৎসক আক্রান্ত হন।  সেপ্টেম্বর মাসে সারা দেশে ১৩৮ জন চিকিৎসক করোনায় সংক্রমিত হন।  আর অক্টোবরে ২৭ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন।

 

ঈদের রাতেই সড়কে প্রাণ ঝরল ১৯ জনের
  • ২২ মার্চ ২০২৬
আমি এই কাজ করিনি—হাদি হত্যা প্রসঙ্গে ফয়সাল
  • ২২ মার্চ ২০২৬
বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি
  • ২২ মার্চ ২০২৬
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির বিশ্বরেকর্ড
  • ২২ মার্চ ২০২৬
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ৩ শিশুসহ নিহত ১২ জনের পরিচয় জান…
  • ২২ মার্চ ২০২৬
কুমিল্লায় হতাহতদের পরিবারকে এক লাখ টাকা দেবে সরকার: রেল প্র…
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence