প্রাথমিকের নতুন শিক্ষকদের পদায়ন লটারিতে

২২ জুন ২০২৬, ০৮:০২ PM , আপডেট: ২২ জুন ২০২৬, ০৮:২৩ PM
 প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

যোগদানের অপেক্ষায় থাকা প্রাথমিকের নতুন  নতুন নিয়োগ পাওয়া সহকারী শিক্ষকদের কর্মস্থল লটারির মাধ্যমে নির্ধারণ হবে। রবিবার (২১ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ অধিশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রজ্ঞাপনে জানানো হয়, নতুন শিক্ষকদের পদায়ন প্রক্রিয়াটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার দায়িত্ব দেওয়া হয়েছে সদ্য গঠিত জেলা কমিটির ওপর। জেলা প্রশাসককে (ডিসি) সভাপতি এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে সদস্য-সচিব করে গঠিত এই বিশেষ কমিটি সরাসরি নতুন শিক্ষকদের পদায়নের বিষয়টি তদারকি করবেন।

নতুন নির্দেশনা অনুযায়ী, জেলা পর্যায়ের এই কমিটি নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের লটারির মাধ্যমে সংশ্লিষ্ট জেলার উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পদায়ন নিশ্চিত করবেন। কোনো ধরনের অনিয়ম বা অনাকাঙ্ক্ষিত প্রভাব এড়াতে এবং পদায়নে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতেই লটারি পদ্ধতি অনুসরণের এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

জেলা কমিটিতে আরও অন্তর্ভুক্ত থাকছেন জেলা শিক্ষা অফিসার এবং জেলা প্রশাসক কর্তৃক মনোনীত ২ জন গণ্যমান্য ব্যক্তি। কমিটি প্রতি মাসে ন্যূনতম একবার সভা আহ্বান করে পদায়ন ও বদলি সংক্রান্ত এসব বিষয় পর্যালোচনা করবেন এবং সভার কার্যবিবরণীসহ বিস্তারিত প্রতিবেদন বিভাগীয় উপপরিচালক (প্রাথমিক শিক্ষা)-এর কার্যালয়ে প্রেরণ করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই নতুন নিয়ম অবিলম্বে কার্যকর করা হবে। 

ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভি…
  • ১১ নভেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে ধরা পড়লেন জেলা অটো শ্রমিকদল সভাপতি
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950