পেলে-রোনালদো নয়, মেসির দলে যোগ দিলেন এমবাপ্পে 

২২ জুন ২০২৬, ০৮:১৬ PM , আপডেট: ২২ জুন ২০২৬, ০৮:২৪ PM
কিলিয়ান এমবাপ্পে

কিলিয়ান এমবাপ্পে © সংগৃহীত

বিশ্বমঞ্চে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের দ্বৈরথ ফুটবলপ্রেমীদের কাছে সব সময়ই বাড়তি রোমাঞ্চের। চলমান ২০২৬ বিশ্বকাপেও গোল্ডেন বুটের দৌড়ে এই দুজনকে অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী ভাবা হচ্ছে। তবে মাঠের সেই তীব্র প্রতিদ্বন্দ্বিতার বাইরেও আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। পেলে-রোনালদোকে পাশ কাটিয়ে মেসিই যে বিশ্ব সেরা সেই সত্য এবার স্বীকার করে নিলেন ফরাসি এই তারকা।

ইরাকের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় তথা নিজের শততম আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামার আগে এক সংবাদ সম্মেলনে ফরাসি তারকা বলেন, ‘মেসিই বিশ্বের সেরা। ঠিক যেমন ক্রিশ্চিয়ানো রোনালদো।’

আলজেরিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেই দুর্দান্ত হ্যাটট্রিকের দেখা পেয়েছেন মেসি। বিশ্বমঞ্চে নিজের অনবদ্য পারফরম্যান্সে আর্জেন্টিনাকে ৩-০ গোলের বড় জয় এনে দেওয়ার পাশাপাশি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় মিরোস্লাভ ক্লোসার ঐতিহাসিক রেকর্ডও স্পর্শ করেছেন তিনি। তবে আর্জেন্টাইন অধিনায়কের এমন বিধ্বংসী রূপে মোটেও অবাক হননি এমবাপ্পে।

রিয়াল মাদ্রিদের এই ফরাসি স্ট্রাইকার বলেন, ‘আমি আগেই জানতাম, মেসি গোল করতেই থাকবে। সে সবসময়ই তা করে। সে আমার সামনে আছে, আমি তার পেছনে। জাতীয় দলকে যতদূর সম্ভব এগিয়ে নিতে আমিও গোল করে যেতে চাই।’ তিনি আরও বলেন, ‘গত ১৬ বছর ধরে মেসি তার অসাধারণ প্রতিভার প্রমাণ দিয়ে আসছে। আমি শুধু আমার সামর্থ্য অনুযায়ী সবচেয়ে বড় মঞ্চে নিজেকে মেলে ধরতে চাই এবং দলকে সাহায্য করতে চাই।’

বিশ্বকাপের মঞ্চে গোলদাতাদের তালিকায় এমবাপ্পেও খুব একটা পিছিয়ে নেই। তার নামের পাশেও ইতিমধ্যে জ্বলজ্বল করছে ১৪টি গোল। চলমান আসরে নিজেদের প্রথম ম্যাচে সেনেগালের বিপক্ষে জোড়া গোল করে এই তালিকার তিন নম্বরে উঠে এসেছেন তিনি। তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের সাফল্যকেই বেশি প্রাধান্য দিচ্ছেন ফরাসি অধিনায়ক। 

এমবাপ্পে বলেন, ‘গোল করলে অনেকদূর যাওয়া যায়, অনেক রেকর্ড ভাঙা যায়। তবে আমার মূল লক্ষ্য বিশ্বকাপ জেতা। আমি আবারও ট্রফিটি উঁচিয়ে ধরতে চাই।’

ফ্রান্সের জার্সিতে নিজের শততম ম্যাচ খেলার মাইলফলক প্রসঙ্গে এমবাপ্পে বলেন, ‘দেশের হয়ে ১০০টি ম্যাচ খেলা একটি ঐতিহাসিক অর্জন। বিশেষ করে সেটা যদি বিশ্বকাপের মতো মঞ্চে হয়, তবে তো কথাই নেই। জাতীয় দলের চেয়ে বড় আর কিছু হতে পারে না। ম্যাচটি আমার জন্য অত্যন্ত বিশেষ হবে। তবে নকআউট পর্ব নিশ্চিত করার জন্য এই ম্যাচে আমাদের জিততেই হবে।’

বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9