বাদ পড়া এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর

২২ জুন ২০২৬, ০৭:৩৬ PM , আপডেট: ২২ জুন ২০২৬, ০৭:৩৬ PM
 পরীক্ষার হল ও ঢাকা শিক্ষা বোর্ডের লোগো

পরীক্ষার হল ও ঢাকা শিক্ষা বোর্ডের লোগো © সংগৃহীত

আসন্ন এইচএসসি পরীক্ষায় ফরম পূরণে বাদ পড়া শিক্ষার্থীদের ফের সুযোগ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। সোমবার (২২ জুন) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষার বিলম্ব ফিসহ ফরম পূরণ এবং ‘সোনালী সেবার’ মাধ্যমে ফি পরিশোধের সর্বশেষ ২৫ জুন রাত ১২টা পর্যন্ত নির্ধারণ করা হলো। এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করবেন।

এর আগে, বিলম্ব ফিসহ ফরম পূরণ ও ফি পরিশোধের সময় দুই দফা বাড়ানো হয়েছিল। প্রথমে ২৮ এপ্রিল পর্যন্ত সময় বাড়ানো হয়েছিল। পরবর্তীতে ১৫ থেকে ১৬ জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছিল। 

ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে কোরিয়ান লিট ফেস্ট, তারিখ …
  • ০১ অক্টোবর ২০২৬
শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত হলেন সাতক্ষীরার দুই বন্ধু …
  • ০১ অক্টোবর ২০২৬
প্রাথমিকে যোগদান আজ— কেউ হাসছেন, কেউ কাঁদছেন এখনও
  • ০১ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
  • ০১ অক্টোবর ২০২৬
গোবিপ্রবিতে বছরে ৩৬ লাখ টাকা মেডিকেল ফি, তবুও চিকিৎসাসেবা ন…
  • ০১ অক্টোবর ২০২৬
‘গোলাপগঞ্জের হয়েও রক্তচক্ষুকে উপেক্ষা করে জুলাইয়ের সামনে ছি…
  • ০১ অক্টোবর ২০২৬