আশা করি আপনি আপনার দাদার নাম রাখতে পারবেন, তাসমিয়া প্রধানকে স্পিকার

২২ জুন ২০২৬, ০৭:৫২ PM
স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ, ব্যারিস্টার তাসমিয়া প্রধান ও গমিরউদ্দিন প্রধান (ইনসেটে)

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ, ব্যারিস্টার তাসমিয়া প্রধান ও গমিরউদ্দিন প্রধান (ইনসেটে) © টিডিসি সম্পাদিত

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধানকে শুভকামনা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। তাসমিয়া প্রধান তার দাদা গমিরউদ্দিন প্রধানের নাম রাখতে পারবেন বলেও আশা প্রকাশ করেছেন।

আজ সোমবার (২২ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের ১৩তম দিনে ব্যারিস্টার তাসমিয়া প্রধানের বক্তব্যের পর এমন মন্তব্য করেন স্পিকার।

ব্যারিস্টার তাসমিয়া প্রধান সংসদে ৭ মিনিট বক্তব্য রাখেন। এ সময় তিনি আগামী বাজেটে ‘অবহেলিত’ রংপুর বিভাগ প্রসঙ্গে কথা বলতে গিয়ে তার দাদার স্মৃতিচারণ করেন। তিনি বলেন, আমি বাংলাদেশের সর্ব-উত্তরের পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সন্তান। স্বাধীনতার পর দেবীগঞ্জ উপজেলার প্রথম একজন মহান সংসদে কথা বলছে। স্বাধীনতার পূর্বে আমার দাদা দমিরউদ্দিন প্রধান দেবীগঞ্জের সন্তান হিসেবে স্পিকারের দায়িত্ব পালন করেছিলেন। ইনফ্যাক্ট পঞ্চগড়কে আমরা ল্যান্ড অব স্পিকারস বলি। পঞ্চগড় জেলার অনেক সংসদ সদস্য স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছে।

ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেন, দেবীগঞ্জসহ বোদা, পঞ্চগড় সদর, আটোয়ারি ও তেঁতুলিয়ার সমন্বয়ে গঠিত পঞ্চগড় জেলাটি রংপুর বিভাগে অবস্থিত। রংপুর বিভাগে কোনো বন্দরনগরী নেই, পর্যটননগরী নেই, গোপালগঞ্জ নেই, বগুড়াও নেই। রংপুর বিভাগ বরাবরের মতোই অবহেলিত।

প্রস্তাবিত বাজেটেও রংপুর বিভাগকে অবহেলার প্রতিফলন ঘটেছে জানিয়ে তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনার কথা বলা হচ্ছে, কিন্তু এই বাজেটে সুনির্দিষ্ট কোনো বরাদ্দ রাখা হয়নি। বছরের পর বছর লালমনিরহাট এবং ঠাকুরগাঁওয়ের পরিত্যক্ত বিমানবন্দর চালু করার দৃশ্যমান কোনো উদ্যোগ নেই।

তাসমিয়া প্রধান বলেন, ভারত থেকে চিনি আমদানি সহজ করার হীন উদ্দেশ্যে ২০২০ সালে তৎকালীন ফ্যাসিস্ট সরকার সমস্ত চিনিকল বন্ধ করে দিয়েছে। রংপুর জেলার শ্যামপুর চিনিকল, গাইবান্ধা চিনিকল, দিনাজপুর জেলার সেতাবগঞ্জ চিনিকল এবং আমার নিজ জেলা পঞ্চগড় চিনিকলটি চালু করার কোনো রিফ্লেকশন এই বাজেটে আমি দেখিনি। রংপুর বিভাগে দৃশ্যমান কোনো মেগাপ্রকল্প নেই।

তার বক্তব্য শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ তাকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনার দাদা গমিরউদ্দিন প্রধান পূর্ব পাকিস্তান সংসদের পরিষদের ছিলেন। আমি তার সংসদ পরিচালনা অনেকবার দেখেছি। আমার পিতা বিরোধীদলের উপনেতা ছিলেন। আশা করি আপনি দাদার নাম রাখতে পারবেন।

উল্লেখ্য, ব্যারিস্টার তাসমিয়া প্রধানের দাদা গমিরউদ্দিন প্রধান ছিলেন বাংলাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ ও অবিভক্ত পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সাবেক স্পিকার। ১৯১৮ সালে পঞ্চগড়ের দেবীগঞ্জে জন্মগ্রহণ করা এই প্রবীণ আইনজীবী ১৯৬২ সালে প্রাদেশিক পরিষদের প্রধান ডেপুটি স্পিকার এবং পরবর্তীতে ১৯৬৮ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত স্পিকার হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। ১৯৮১ সালের ১৫ জুন তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

গমিরউদ্দিন প্রধানের সন্তান এবং তাসমিয়া প্রধানের পিতা শফিউল আলম প্রধান ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) প্রতিষ্ঠাতা সভাপতি, যিনি ২০১৭ সালে মৃত্যুবরণ করেন। পিতার মৃত্যুর পর ব্যারিস্টার তাসমিয়া প্রধান জাগপার হাল ধরেন এবং দলটির তৃতীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

পে কমিশনের প্রস্তাব কাটছাঁট করে নতুন পে-স্কেল অনুমোদন, যেমন…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পরকীয়ার জেরে একই পরিবারের তিনজনকে হত্যা, এক মাস পর রহস্য উদ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
‘চোরেদের গ্রাম’ থেকে উঠে এসে মেডিকেলে চান্স পেলেন প্রতিবন্ধ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিধবার ১০ বছরের সঞ্চয় ছিল জর্দার কৌটায়, প্রয়োজনের সময় খুলে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
দিল্লি বিশ্ববিদ্যালয়ের কাছে মুহূর্তেই ধসে পড়ল পাঁচতলা মেসবা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টায় ইজিবাইক চালক গ্রেফতার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9