প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে এসেছি: স্বাস্থ্যের ডিজি

১৮ অক্টোবর ২০২০, ০৮:১৩ PM
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম © ফাইল ফটো

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন, আমি প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করার জন্য এসেছি। তিনি (প্রধানমন্ত্রী) যতক্ষণ বলবেন ততক্ষণ থাকবো, যখন চলে যেতে বলবেন, তখন চলে যাবো।

আজ রবিবার রাজধানীর একটি হোটেলে সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম এ কথা বলেন।

অধ্যাপক ডা. আবুল বাসার বলেন, করোনার সেকেন্ড ওয়েভ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আশঙ্কা প্রকাশ করেছেন, তার পরিপ্রেক্ষিতে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি এবং বেশ কিছু পরিকল্পনা করেছি। আমাদের প্রস্তুতিও আছে। আশা করছি, ওই সময়ে (আসন্ন শীত) যদি সত্যিই সেকেন্ড ওয়েভ আসে তাহলে সুষ্ঠুভাবে মোকাবিলা করতে পারবো।

তিনি বলেন, অ্যান্টিজেন-অ্যান্টিবডি পরীক্ষা নিয়েও কথা হচ্ছে। সরকার ইতোমধ্যে অ্যান্টিজেন পরীক্ষা করার অনুমতি দিয়েছে, সে বিষয়ে কাজ করছে। আশা করছি অতি দ্রুত সেটা শুরু হবে।

চিকিৎসকদের সজাগ থাকার আহবান জানিয়ে স্বাস্থ্যের ডিজি বলেন, প্রশাসন চিকিৎসকদের জায়গা দখল করে নিচ্ছে, সেই বিষয়ে আমাদেরকেই সজাগ থাকতে হবে, আমাদেরকেই সেটা প্রতিহত করতে হবে।

পেলে-রোনালদোর নয়, মেসির দলে যোগ দিলেন এমবাপ্পে 
  • ২২ জুন ২০২৬
জনবল নিয়োগ দেবে পাঠাও, পদ ১০০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ২২ জুন ২০২৬
প্রাথমিকের নতুন শিক্ষকদের পদায়ন লটারিতে
  • ২২ জুন ২০২৬
এবার নিজ দল থেকেই ‘অপসারিত’ মমতা, বহিষ্কার অভিষেক
  • ২২ জুন ২০২৬
আশা করি আপনি আপনার দাদার নাম রাখতে পারবেন, তাসমিয়া প্রধানকে…
  • ২২ জুন ২০২৬
বাদ পড়া এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর
  • ২২ জুন ২০২৬